✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Baby Rubbing Eyes: কেন চোখ রগড়ায় শিশু? কী বার্তা দিতে চায়?

ABP Ananda   |  11 Aug 2024 12:11 PM (IST)
Baby Rubbing Eyes: কেন চোখ রগড়ায় শিশু? কী বার্তা দিতে চায়?

ছবি: ফ্রিপিক।

1

শিশুকালে কথা ফোটে না মুখে। ফলে অঙ্গভঙ্গি দেখেই শিশুর সমস্যা বোঝার চেষ্টা করি আমরা।

2

শিশু হাত দিয়ে চোখ রগড়ালে তাকে ক্লান্তির ইঙ্গিত বলেই ধরা হয়। শিশু চোখ রগড়াচ্ছে, মানে ঘুম পেয়েছে বলে ধারণা রয়েছে।

3

কিন্তু ক্লান্ত হলে কেন চোখ রগড়ায় শিশু? কেন এমন আচরণ তাদের? কী বার্তা দিতে চায় অভিভাবককে?

4

শিশুর পক্ষে এর জবাব দেওয়া সম্ভব নয়। তবে এই প্রশ্নের উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে।

5

UCLA-র ডেভিড গেফেন স্কুল অফ মেডিসিনের অধ্যাপক রেবেকা ডুডোভিৎজ জানিয়েছেন, ক্লান্তিতে আপনা আপনি চোখে হাত চলে যায় আমাদের। কোথাও যে একটা অস্বস্তি হচ্ছে বোঝা যায়।

6

দীর্ঘক্ষণ একভাবে কাজ করে ক্লান্ত হয়ে পড়লে, চোখের পেশিও তার জানান দিতে শুরু করে। বিরতি নেওয়ার প্রয়োজন পড়ে। স্বাভাবিক ভাবেই হাত পৌঁছয় চোখে।

7

রেবেকা জানিয়েছেন, একটানা ডেস্কে বসে কাজের পর কাঁধ মাসাজ করে দিলে আরাম পাই আমরা। একই ভাবে চোখ রগড়ে নিলে চোখের পেশিও আরাম পায়।

8

বিশেষ করে শিশুরা একভাবে চারপাশ তাকিয়ে দেখে। তাই ক্লান্তিতে সবার আগে চোখে হাত যায় তাদের।

9

প্রাপ্তবয়স্কদের তুলনায় চোখের পাতাও কম ফেলে শিশুরা। এক মিনিটে মাত্র কয়েক বারই চোখের পলক ফেলে তারা। এর ফলে চোখ শুষ্ক হয়ে যায়। চোখ রগড়ানো বেশি করে পলক ফেলারও ইঙ্গিত।

10

তবে বেশি চোখ রগড়ানোও ভাল নয়। এতে দৃষ্টিশক্তির সমস্যাও হয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিজ্ঞান
  • Baby Rubbing Eyes: কেন চোখ রগড়ায় শিশু? কী বার্তা দিতে চায়?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.