Heatwave in India: সূর্যাস্তের পরও বেজায় গরম, নিজের ঘরেই টেকা যাচ্ছে না, কেন হচ্ছে এমন?
Hotter Nights in India: সূর্যাস্তের পরও গরমে হাঁসফাঁস। নিজের বাড়িতেও স্বস্তি নেই। কারণ কী? ছবি: ফ্রিপিক।
Continues below advertisement

Hotter Nights in India. রাতের বেলাও অসহ্য গরম। শুধুই কি জলবায়ু পরিবর্তন?
Continues below advertisement
1/10
তীব্র দাবদাহে বাইরে বেরনো দুষ্কর হয়ে উঠেছে। এমনকী বাড়িতে থাকাও সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে। সূর্যাস্তের পরও ঘর গরম থাকছে বেশ।
2/10
জ্বালা ধরানো গরম এখনও পড়েনি। কিন্তু তাতেই হাঁসফাস অবস্থা। বিশেষ করে বাড়িতে এসি ছাড়া টেকা যাচ্ছে না একেবারেই। সূর্যাস্তের পরও এসি ঘর থেকে বেরনো মাত্র গরম হাওয়া ঝাপটা মারছে চোখেমুখে।
3/10
অর্থাৎ আকাশে সূর্য থাকুক বা না থাকুক, গরম থেকে নিস্তার মিলছে না। রাতের বেলাতেও অনুভূত হচ্ছে তাপপ্রবাহ, যা পরিবেশের বদলে যাওয়া অবস্থারই পরিচয় বলে মত বিশেষজ্ঞদের।
4/10
Climate Trends-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, চেন্নাইয়ে রাত ৯টার পরও বাড়ির দেওয়াল থেকে তাপের বিকিরণ ঘটছে। আর্দ্রতা থাকছে ৭৫ শতাংশের উপর। বাড়ির কোথাওই গরম থেকে নিস্তার মিলছে না।
5/10
রাতের বেলায় তাপমাত্রা এত বাড়ছে কেন, তার দু’টি কারণ তুলে ধরেছেন World Resources Institute-এর এগজিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর জয়া ডি। তাঁর বক্তব্য, “মূলত তাপ এবং মানুষের নির্গমন সৃষ্টিকারী কার্যকলাপের ফলেই এমনটা ঘটে।”
Continues below advertisement
6/10
এই পরিস্থিতিকে Urban Heat Island বলে উল্লেখ করেছেন জয়া। শহর এবং নগরাঞ্চলে এই পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে বলে মত তাঁর। মনুষ্যঘটিত কারণগুলির উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। এমন চললে রাতের বেলার তাপমাত্রা আরও বাড়বে।
7/10
পরিসংখ্য়ান বলছে, ১৯৮১ থেকে ২০২২, গত ৪০ বছরের বেশি সময় ধরে ভারতে রাতের তাপমাত্রা বেড়েছে। যেভাবে ভারতের শহরগুলি তৈরি, তাতেও তাপমাত্রা বেশি অনুভূত হয় বলে মত বিশেষজ্ঞদের।
8/10
গবেষকরা বলছেন, কংক্রিটের রাস্তা, ইঁটের দেওয়াল, নির্দিষ্ট দূরত্বের পরিবর্তে গা ঘেঁষাঘেঁষি করে গজিয়ে ওঠা ঘরবাড়ি, একরের পর একর পিচ ঢালা রাস্তা আসলে স্পঞ্জের মতো কাজ করে। দিনভর রোদ শুশে নেয় এবং রাতের বেলা ছাড়তে শুরু করে। এর ফলে রাতের বেলাতেও তীব্র গরম অনুভূত হয়।
9/10
দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বইয়ের মতো শহরে রাতের তাপমাত্রায় লাগাতার বৃদ্ধি চোখে পড়ছে, ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গ্রামীণ এলাকায় প্রভাব এখনও কম।
10/10
জনবসতিপূর্ণ এলাকা, টায়ার ১ এবং টায়ার ২ শহরগুলিতেই রাত বেশি গরম হয়ে উঠছে। শহরে গাছের সংখ্যা কমে যাওয়ার দরুণ সমস্যা আরও বেড়েছে।
Published at : 16 May 2026 03:44 PM (IST)