✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kashmir Files WhatsApp scam: কাশ্মীর ফাইলসের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা, আপনি জালে পা দেননি তো ?

abp ananda   |  21 Mar 2022 10:19 PM (IST)
Kashmir Files WhatsApp scam: কাশ্মীর ফাইলসের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা, আপনি জালে পা দেননি তো ?

Kashmir_Files

1

কাশ্মীর ফাইলসের (Kashmir Files) জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চলছে প্রতারণার ছক। বিনামূল্যে সিনেমা দেখানোর নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতে চাইছে জালিয়াতরা (Cyber Crime)। একবার অসাধু চক্রের ফাঁদে পা দিলেই লোকসান নিশ্চিত।

2

নিত্যদিন বেড়েই চলেছে কাশ্মীর ফাইলসের (Kashmir Files) জনপ্রিয়তা। কাশ্মীরী পণ্ডিতদের (Kashmiri Pandits) ওপর অত্যাচারের এই কাহিনি এখন দেশবাসীর মুখে ঘুরছে। বহু রাজ্যে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সগুলিতে সাত সকালে শো রাখতে বাধ্য হয়েছে হল মালিকরা। তাসত্বেও বহু জায়গা পাওয়া যাচ্ছে না টিকিট।

3

পুলিশ বলছে, দেশবাসীর কাশ্মীর ফাইলসের প্রতি এই আবেগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। বিনামূল্যে কাশ্মীর ফাইলস দেখানোর নামে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো হচ্ছে লিঙ্ক। অজানা ওয়েবসাইটের নামে এই লিঙ্কগুলি পাঠাচ্ছে জালিয়াতি চক্র। যেখানে কাশ্মীর ফাইলস লেখার সঙ্গে আরও কিছু জুড়ে দিচ্ছে এই অসাধু চক্র। একবার সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইলের হদিশ পেয়ে যাবে প্রতারণা চক্র।

4

এই জালিয়াতি চক্রের খবর পৌঁছেছে পুলিশের কাছে। এ প্রসঙ্গে নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রণবিজয় সিং জানান, সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করতে পারে এই হোয়াটসঅ্যাপ(WhatsApp) জালিয়াতি। ভুয়ো লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা কাশ্মীর ফাইলসের ভিডিও পাবেন না। পরিবর্তে সাইবার অপরাধীরা আপনার ফোন নম্বরের সঙ্গে যুক্ত স্মার্টফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়ে যাবে।

5

সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এখনও এখানে সিনেমার নাম ব্যবহার করে এমন কোনও নির্দিষ্ট ঘটনা ঘটেনি। তবে এই বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য এসেছে। যেখানে সাধারণ মানুষের ফোন হ্যাক করে আর্থিক প্রতারণার ছক কষছে জালিয়াতি চক্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটি লিঙ্কে ক্লিক করার ফলে কিছু ব্যক্তি তাদের সঞ্চয় হারিয়েছেন। যাদের মধ্যে একজন ২৪ ঘণ্টার মধ্যে ৩০ লক্ষ টাকা হারিয়েছেন (WhatsApp)বিনামূল্যে কাশ্মীর ফাইলস (Kashmir Files) মুভি স্ট্রিমিংয়ের টোপ দিয়েছিল প্রতারণ চক্র। যার ফলে এই পরিণতি।

6

কীভাবে বাঁচবেন আর্থিক জালিয়াতি থেকে ? ১ অপরিচিত কোনও লিঙ্ক হোয়াটসঅ্যাপে এলেই তাতে ক্লিক করবেন না। ২ কোনও পরিচিত ব্যক্তির কাছ থেকেও লিঙ্ক এলেও আগে সেই লিঙ্কের বিষয়ে নিশ্চিত হোন।

7

কাশ্মীর ফাইলস (Kashmir Files) আসলে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits)বিতারণের এক জীবন্ত দলিল। ১৯৯০ এর দশকের এই ঘটনাকে চলচ্চিত্রের রূপ দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের প্রশংসা পেয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Kashmir Files WhatsApp scam: কাশ্মীর ফাইলসের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা, আপনি জালে পা দেননি তো ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.