এক্সপ্লোর

Jimmy carter on Aliens: নিজে UFO দেখেছিলেন? বিশ্বাস করতেন ভিনগ্রহীরা আছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে নয়া খোলসা

UFOs: ১০০ বছর বয়সে সম্প্রতি মারা গিয়েছেন কার্টার।

নয়াদিল্লি: গোটা ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্বের প্রমাণ মিলেছে এখনও পর্যন্ত। তাই বলে ভিনগ্রহীদের সন্ধানে তল্লাশি থেমে নেই। এমনকি সেই নিয়ে নানা তত্ত্বও রয়েছে। পৃথিবীতে ভিনগ্রহীদের পদার্পণ নিয়েও প্রায়শই নানা দাবি উঠে আসে। রাতের আকাশে অজ্ঞাত পরিচয় যান, যাকে ভিনগ্রহী যান বলা হয়  (OFO), তেমন কিছু দেখতে পাওয়ার দাবিও রয়েছে ভূরি ভূরি। কিন্তু শুধুমাত্র কল্পনাপ্রবণ সাধারণ মানুষ নন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার নিজেও সেই জিনিস চাক্ষুষও করেছিলেন। এবার সেই সংক্রান্ত আরও তথ্য সামনে এল। (Jimmy carter on Aliens)

১০০ বছর বয়সে সম্প্রতি মারা গিয়েছেন কার্টার। আর তার পরই তাঁকে নিয়ে এই খোলসা করেছেন আমেরিকার অলাভজনক সংবাদ সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও-র স্কট সাইমন। অফ দ্য রেকর্ড, অর্থাৎ একান্তে প্রয়াত প্রেসিডেন্টের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেছেন তিনি। স্কটের দাবি, নিজে UFO দেখেছিলেন কার্টার। ভিনগ্রহী সভ্যতার অস্তিত্ব নিয়ে অন্যরকম ধারণা ছিল তাঁর, যা নিজে তাঁকে জানিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। (UFO News)

স্কট জানিয়েছেন, একসময় কিছু মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছিল আমেরিকায়। ভিনগ্রহীরা তাঁদের অপহরণ করে নিয়ে গিয়েছে বলে বিশ্বাস ছিল কিছু মানুষের। তাঁদের নিয়ে একটি প্রতিবেদন লিখছিলেন তিনি। সেই সময় কার্টারের সঙ্গে ফোনে কথা হয়। জনসমক্ষে সেই কথোপকথন প্রকাশ করেননি স্কট। কিন্তু তাঁর দাবি, একেবারে অন্যরকম মন্তব্য করেছিলেন কার্টার। 

কার্টারের সঙ্গে নিজের কথোপকথনের যে রেকর্ড তুলে ধরেছেন স্কট, তা হল- কার্টার বলেন, "ভয় পাওয়ার কিছু নেই। বহির্জগতে প্রাণের অস্তিত্ব থাকলেও, আমরাও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। দুই দিক বজায় রাখার ক্ষমতা আছে ভগবানের।" ভিনগ্রহীদের পৃথিবীতে আগমন প্রসঙ্গেও মন্তব্য করেন কার্টার। পৃথিবীতে ভিনগ্রহীদের আগমনের তত্ত্বে বিশ্বাস করেন কি না জানতে চান স্কট। জবাবে কার্টার বলেন, "আমি জানি না। কিন্তু যদি ঘটেও থাকে, তার সঙ্গে UFO-র সংযোগ নেই। মহাশূন্যে অন্য কোনও সভ্যতার অস্তিত্ব থাকলে, আমার মনে হয় না তারা বৃহদাকার মহাকাশযান পাঠাবে। বরং নিরাপদ দূরত্ব থেকে আমাদের উপর নজরদারি চালিয়ে, নিশঃব্দে চলে যাবে।"

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে জর্জিয়ার গভর্নর ছিলেন কার্টার। সেই দায়িত্ব পাওয়ার আগে, ১৯৬৯ সালে UFO দেখেছিলেন বলে ২০০৫ সালে একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, "১৯৬৯ সালে আমি অজ্ঞাত পরিচয় যান উড়ে যেতে দেখেছিলাম।" কার্টার জানান, ২০-২৫ জনের একটি দলে শামিল ছিলেন তিনি। লায়ন্স ক্লাবে নৈশভোজে গিয়েছিলেন। সেখানে বক্তৃতা করার কথা ছিল তাঁর। আচমকা আকাশের দিকে চোখ যায় একজনের। সকলকে পশ্চিম আকাশে তাকাতে বলেন তিনি। সেই মতো আকাশে আলো দেখতে পান তাঁরা। ক্রমশ সেই আলো আরও কাছে এগিয়ে আসতে থাকে। কিন্তু আচমকাই পাইন গাছের উপরে থমকে যায় আলোটি। তার পরই রং পাল্টে নীল হয়ে যায়, তার পর লাল এবং শেষে সাদা। তার পর হঠাৎই পিছু হটতে শুরু করে যানটি। 

ভিনগ্রহীদের অস্তিত্বের সন্ধান পেয়েও, গোটা পৃথিবীর থেকে আমেরিকা তা লুকিয়ে রেখেছে বলে হাজারো অভিযোগ রয়েছে। কার্টার যদিও সেই অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাঁর জন্যই ভিনগ্রহীদের নিয়ে আমেরিকার কাছে থাকা অর্ধেক ফাইল সামনে আসে। কার্টারের বন্ধু, অভিনেত্রী শার্লি ম্যাকলেইন জানিয়েছিলেন, UFO নিয়ে যা বলেছেন কার্টার, তার চেয়ে ওঁর ভাবনা ছিল অনেক মজবুত। শার্লি বলেন, "উনি অনেকবার আমাকে বলেছিলেন, আমার লেখা 'Out on a Limb' বইটির প্রতি ওঁর সমর্থন রয়েছে। সেটি সত্য। ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস ছিল ওঁর।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget