এক্সপ্লোর

Moon Mission: নীল-সবুজ আলোয় ঢেকে, চাঁদে যাওয়ার পথে পৃথিবীর অবাক করা ছবি তুললেন নাসার মহাকাশচারীরা

চাঁদের পথে যাত্রাকালে নীল-সবুজ আলোয় ঢাকা পৃথিবীর দুর্দান্ত ছবি তুললেন NASA-র মহাকাশচারীরা। দেখুন সেই দৃশ্য ও জানুন বিস্তারিত।

কলকাতা: চাঁদের (Moon Mission) উদ্দেশ্যে যাত্রা করার সময় মহাকাশ (Space) থেকে পৃথিবীর (Earth) এমন এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে, যা সত্যিই অবাক করার মতো। NASA-র মহাকাশচারীরা সম্প্রতি নীল-সবুজ আলোয় মোড়া পৃথিবীর এক অসাধারণ ছবি তুলেছেন।

মানব ইতিহাসের অন্যতম এই চন্দ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ‘আর্টেমিস-২’ (Artemis-2 Mission) মিশন থেকে পৃথিবীর প্রথম কিছু অভূতপূর্ব ছবি প্রকাশ করেছে। নীল গ্রহের এই মায়াবী দৃশ্যগুলো ওরিয়ন মহাকাশযানের (Orion Spaceship) ভেতর থেকে তুলেছেন বর্তমানে চাঁদের পথে থাকা চার নভোচারী। গত বুধবারই চার নভোচরকে নিয়ে চাঁদের দিকে রওনা হয়েছে নাসার ওরিয়ন মহাকাশযান। যে চার মহাকাশচারীকে নিয়ে নাসার যান চাঁদের দিকে পাড়়ি দিয়েছে, তাঁরা হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। নাসা জানিয়েছে, মাত্র দেড় দিনের মধ্যেই তাঁরা চাঁদের দিকে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন।                                 

এই ছবিতে পৃথিবীকে দেখা যাচ্ছে এক রহস্যময় নীল-সবুজ আভায় ঢাকা, যা মূলত সূর্যের আলো, বায়ুমণ্ডল এবং মহাশূন্যের প্রতিফলনের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ধরনের দৃশ্য খুবই বিরল এবং মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।                  

গত ৩ এপ্রিল প্রকাশিত এই ছবিগুলোতে দেখা যায় বিশাল সাদা মেঘে ঢাকা পৃথিবীর এক চমৎকার রূপ, যা মহাকাশযানের জানালার ওপর দিয়ে ভেসে উঠছে বলে মনে হয়। কোনো কোনো ছবিতে মহাসাগরবেষ্টিত পৃথিবীর পূর্ণ দৃশ্যের পাশাপাশি উজ্জ্বল সবুজ মেরুপ্রভাও ধরা পড়েছে।

দু'টি ছবি প্রকাশ করেছে নাসা। প্রথম ছবিটি তুলেছেন ওয়াইসম্যান। তাতে ক্যাপসুলের জানলা থেকে পৃথিবীর খানিকটা অংশ দেখা গিয়েছে। পরের ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ পৃথিবী।  চাঁদে পৌঁছতে এখনও এখনও ১ লাখ ২০ হাজার মাইল (১ লাখ ৯২ হাজার কিলোমিটার) পথ বাকি রয়েছে ওরিয়ন মহাকাশযানের। সব কিছু ঠিক থাকলে সোমবারের মধ্যেই চাঁদে পৌঁছে যাবে তারা। 

নাসার তরফে জানান হয়েছে, অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে আর্টেমিস ২ ক্রুদের তোলা এই নতুন ছবিতে আমরা দিন ও রাতের বিভাজন রেখা দেখতে পাচ্ছি, যা টার্মিনেটর নামে পরিচিত এবং এটি পৃথিবীর মাঝখান দিয়ে চলে গেছে। জেগে থাকি বা গভীর ঘুমে, আমরা সবাই এই গ্রহে একসঙ্গেই আছি। দ্বিতীয় ছবিটিও ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা হয়েছে। 

🌍 কেন বিশেষ এই ছবি?
পৃথিবীর বায়ুমণ্ডলের আলোর প্রতিফলন স্পষ্ট
মহাকাশ থেকে পৃথিবীর রঙের প্রকৃত রূপ দেখা যায়
ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget