মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। চার মহাকাশচারীকে নিয়ে বৃহস্পতিবার (ভারতীয় সময়) ভোরে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় নাসার ওরিয়ন মহাকাশযান। শেষ খবর অনুযায়ী, মহাকাশযানটি চাঁদের মহাকর্ষীয় প্রভাব বলয়ে প্রবেশ করেছে। তবে এই চন্দ্রাভিযান নিয়ে বহু প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। বিশেষ করে, এই অভিযানে যাওয়া মহাকাশচারীরা কোন ধরণের খাবার খান? কীভাবে জীবন কাটাবেন? এই ধরণের প্রশ্ন।

Continues below advertisement

মহাকাশচারীদের খাওয়া-দাওয়া নিয়ে একটি সুন্দর ভিডিও পোস্ট করেছে নাসা। যা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে, নাসা আর্টেমিস-২-এর নভোচারীরা কীভাবে মাইক্রোগ্র্যাভিটিতে ম্যাক অ্যান্ড চিজ এবং চিংড়ি খান। চন্দ্রাভিযানের সময় যাতে কোনও খাবারের টুকরো ওরিয়ন মহাকাশযানকে ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে নভোচারীরা কী ধরণের খাবার ও কোন কোন প্যাকেট যুক্ত খাবার ব্যবহার করেন তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি, দুপুরের খাবারের জন্য কোন কোন খাবার কার পছন্দ সে বিষয়েও কথা বলছেন তাঁরা। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের ফলে খাবারকে যেহেতু থালায় ধরে রাখা যায় না, তাই সবকিছু ধাতব প্লাস্টিকে সংরক্ষণ করা হয়। 

কী কী খাবার খাওয়ার কথা বলছেন মহাকাশচারীরা? ১. চিকেন নুডুলস স্যুপ ২. চিকেন উইথ পিনাট সস৩. স্পাইসি গ্রীন বিনস ৪. ম্যাশড পটেটো৫. রোস্টেড টার্কি৬. রাইস সহ আরও অনেক খাবার। 

আর্টেমিস ২-এ কোন কোন মহাকাশচারী পাড়ি দিয়েছেন ?

আর্টেমিস ২-এ মোট ৪ জন মহাকাশচারী পাড়ি দিয়েছেন। তাঁরা হলেন - কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং দুই অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ ও জেরেমি হানসেন। এই চার জনের মধ্যে তিন জন আমেরিকার এবং এক জন কানাডার নাগরিক।