নয়াদিল্লি: জল-জঙ্গল সর্বত্র বিচরণ। থিতু হওয়ার কথাই নয়। তা সত্ত্বেও মাথাগোঁজার ঘর তৈরি করে। অরুণাচল প্রদেশে এমন নতুন প্রজাতির ব্য়াঙ খুঁজে পেলেন গবেষকরা। আগে এমন ব্যাঙের হদিশ মেলেনি কখনও। তাই উত্তেজিত গবেষকরা। মোতিঝিলের নামানুসারে ব্যাঙটির নাম রাখা হয়েছে Limnonectes Motijheel. (New Frog Discoverd in Arunachal)

Continues below advertisement

ভারতের একেবারে প্রান্তিক রাজ্য, বন্যপ্রাণী সমৃদ্ধ অরুণাচলে এমন বিরল উভচর প্রাণীর সন্ধান মিলেছে। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওই বিরল প্রজাতির ব্য়াঙের সন্ধান পেয়েছেন। নামদফা টাইগার রিজার্ভে ওই ব্যাঙের বাস। চিন এবং মায়ানমার সীমান্তে, ঘন জঙ্গলের মধ্যেই এতদিন ধরে বসবাস করছে। (Science News)

যে জায়গায় ব্যাঙ্কটির হদিশ মিলেছে, সেটি ইন্দো-বর্মা জীববৈচিত্র হটস্পট হিসেবেও পরিচিত। পৃথিবীর অন্যতম জীববৈচিত্রে সমৃদ্ধ জায়গা সেটি। এমন বিরল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যা আর কোথাও দেখা যায় না।

Continues below advertisement

নয়া আবিষ্কৃত ব্যাঙটি Fanged Frogs গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আকারে ছোট হয় সাধারণত, ২.৩ থেকে ৩.৫ সেন্টিমিটার। পুরুষ ব্যাঙের নীচের চোয়ালে ছোট ছোট দাঁতের মতো প্রবর্ধক থাকে। সেই কারণেই Fanged Frogs নামকরণ। দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ায় এদের বিচরণ। অস্বাভাবিক প্রজনন-অভ্যাসের জন্য পরিচিত। নয়া আবিষ্কৃত ব্যাঙটিকে Genus Limnonectes গণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত Limnonectes গণের ছয়টি প্রজাতিই পাওয়া গিয়েছে ভারতে।

তবে এই ব্যাঙের সবচেয়ে বড় বৈশিষ্ট হল, না জলে থাকে, না পাতায়। বরং মাটি দিয়ে নিজের ঘর নিজে বানায় সে। জঙ্গলে গাছের পাতা পড়ে থাকে। তার নীচে মাটি দিয়ে নিজের ঘর বানায় তারা। ভারতে এমন ব্যাঙ আগে পাওয়া যায়নি। এই ব্যাঙের দুই চোখের মাঝে গাঢ় বাদামি দাগ রয়েছে। পিঠের দিকে নেমে গিয়েছে V আকারে। অন্য ব্যাঙের থেকে কতটা আলাদা, তা বুঝতে চলছে DNA পরীক্ষা। এই আবিষ্কারে উত্তেজিত গবেষকরা। ভারতের ইতিউতি ভাল করে খুঁজলে এমন আরও বিরল প্রজাতির প্রাণীর সন্ধান মিলতে পারে বলে আশাবাদী তাঁরা।