নয়াদিল্লি: মহাকাশে নজরদারি চালাচ্ছিল এতদিন। ক্রমশ পৃথিবীর দিকে নেমে আসছে একটি স্পেস টেলিস্কোপ। নির্ধারিত কক্ষপথ থেকে নেমে আসছে সেটি। বিপদ এড়াতে সেটিকে উদ্ধারের চেষ্টাও চলে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি শেষ পর্যন্ত। এখন যা পরিস্থিতি, তাতে আগামী দুই সপ্তাহের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বৃহদাকার স্পেস টেলিস্কোপটি। (Neil Gehrels Swift Observatory)

Continues below advertisement

২০০৪ সালের ২০ নভেম্বরে Neil Gehrels Swift Observatory স্পেস টেলিস্কোপটিকে মহাকাশে পাঠায় NASA. মূলত গামা-রশ্মি বিস্ফোরণ এবং দ্রুত পরিবর্তনশীল মহাজাগতিক ঘটনাগুলি অধ্যয়নের লক্ষ্যে পাঠানো হয়েছিল মাহাকাশ দূরবীনটিকে। ২২ বছর পর সেই মহাকাশ দূরবীনকে ঘিরেই উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের। (Space Telescope Falling Back)

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

Continues below advertisement

Neil Gehrels Swift Observatory নামের ওই স্পেস টেলিস্কোপটির ওজন প্রায় ১৪৫২ কেজি। এই মুহূর্তে পৃথিবীপৃষ্ঠ থেকে দূরত্ব ৩২৫ কিলোমিটার। তবে ইঞ্জিনিয়াররা মনে করছেন, অক্টোবরের মাঝামাঝি ৩০০ কিলোমিটারে নেমে আসতে পারে স্পেস টেলিস্কোপটি। সেই সময় নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হবে।  তবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ঘর্ষণের ফলে শূন্য়েই সেটি পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে কিছু অংশ পৃথিবীতে আছড়ে পড়তে পারে। 

স্পেস ট্র্যাকিং সংস্থা LeoLabs-এর সঙ্গে এ নিয়ে যোগাযোগ করে CNN. তারা জানিয়েছে, স্পেস টেলিস্কোপটি আকারে বড় হওয়ায় কিছু হার্ডওয়্যার পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলেই আশাবাদী তারা। খোলা মাঠে বা সাগরে আছড়ে পড়তে পারে সেই ধ্বংসাবশেষ। NASA-র তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

আরও পড়ুন: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না

তবে ঝুঁকি এড়াতে Neil Gehrels Swift Observatory টেলিস্কোপটিকে উদ্ধারের চেষ্টাও করা হয়। অ্যারিজোনার Katalyst Space Technologies মাত্র ন’মাসে LINK নামের একটি স্যাটেলাইট তৈরি করে ফেলে। Neil Gehrels Swift Observatory টেলিস্কোপটিকে ধরে ফেলে নির্ধারিত কক্ষপথে বসানোর চেষ্টা চালায় তারা। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। আগামী দিনে এমন অভিযান সফল হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

জানা গিয়েছে, মহাকাশে Neil Gehrels Swift Observatory স্পেস টেলিস্কোপের ১২-১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় LINK. তিনটি স্বয়ংক্রিয় হাত সেটিকে আঁকড়ে ধরবে ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর লক্ষ্যপূরণ হয়নি। ৮৫ দিন মহাকাশে থাকার পর গত ২৫ সেপ্টেম্বর LINK পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে বলে জানিয়েছে Katalyst.