নয়াদিল্লি: ভরদুপুরেই নেমে আসবে অন্ধকার। আকাশ থেকে গায়েব হবে যাবে সূর্য। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে অর্ধেক পৃথিবী। এখন থেকেই শুরু হল প্রহর গোনা। 

Continues below advertisement

১২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

আগামী ১২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মূলত উত্তর গোলার্ধেই এর প্রভাব পড়বে। পশ্চিম গোলার্ধের কিছু জায়গায় দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় ভর দুপুরেই বেশ কিছু ক্ষণের জন্য অন্ধকার হয়ে যাবে চারিদিক। 

Continues below advertisement

অন্ধকার নামবে ভরদুপুরে

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া,অ্যাটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের সামান্য অংশ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পাশাপাশি, আমেরিকার উত্তর অংশের আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনা, কানাডার সিংহভাগ অঞ্চল, ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

গ্রহণের পথ ধরলে পশ্চিম গোলার্ধে ইউরোপের মূল ভূখণ্ড এবং আফ্রিকা থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আংশিক গ্রহণ চলাকালীনই অস্ত যাবে সূর্য। ফলে সূর্যাস্তেও গ্রহণ দেখা যাবে, যা বিরল ঘটনা।

আরও পড়ুন: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র

কোথায় কেমন সূর্যগ্রহণ

চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবী এবং সূর্যের মাঝখানে সরলরেখায় অবস্থান করে, চাঁদের ছায়ার একেবারে কেন্দ্রে থাকা মানুষজন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পান। আগামী ১২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন রাশিয়ার উত্তরের একটি প্রত্যন্ত অঞ্চলে ভর দুপুরেই অন্ধকার নেমে আসবে। ওই সময় চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। বিকেলের কিছু পর এবং সন্ধের কিছু আগে সেখানকার আকাশে অস্ত যাবে সূর্য। স্পেন এবং পর্তুগালের উত্তর ভাগে বিকেলের শেষ দিকে পূর্ণগ্রাস গ্রহণ লাগবে সূর্যে।

NASA জানিয়েছে, পূর্ণগ্রাস চলাকালীন দু'মিনিটের কিছু কম সময় ধরে গ্রহণ থাকবে। গ্রিনল্যান্ড, রাশিয়া এবং উত্তর অ্যাটলান্টিকে গ্রহণ কিছুটা বেশি সময় ধরে চলবে। চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দিলে, সেই সময় খালি চোখে তাকানো যাবে সূর্যের দিকে। তবে পূর্ণগ্রাসের আগে এবং পরে সরাসরি সূর্যের দিকে তাকানো চলবে না। সোলার ভিউয়িং গ্লাস, হ্যান্ডহেল্ট সোলার ভিউয়ার্স বা অন্য ফিল্টার ব্যবহার করতে হবে, যাতে চোখের ক্ষতি না হয়। 

আরও পড়ুন: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

উত্তর রাশিয়ায় দিনের শুরুতেই গ্রহণ লাগবে সূর্যে। আলাস্কা এবং কানাডায় বেলা গড়ানোর পর। কানাডার পূর্ব অঞ্চল থেকে বিকেলে গ্রহণ দেখা যাবে। আমেরিকার উত্তর অঞ্চলে দুপুরে গ্রহণ দেখা যাবে। বিকেলের পর পর গ্রহণ দেখা যাবে ব্রিটেন, আয়ারল্যান্ড, ইউরোপের মূল ভূখণ্ড, আফ্রিকায়।