লিডস: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার, শেষ ম্যাচে আফগানিস্তানকে তারা ২৩ রানে হারিয়ে দিল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভাল রান করেন শাই হোপ (৭৭), লুইস (৫৮), পুরন (৫৮)। জবাবে ২৮৮ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। তবে, এদিন ভাল লড়াই দিয়েছে আফগানরা। দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইকরাম ১৩৩ রানের পার্টনারশিপ করে। তৃতীয় উইকেটে ইকরাম ও নাজিবুল্লার মধ্যে ৫১ রানের পার্টনারশিপ হয়। একটা সময় ২ উইকেটে ১৮৯ রান ছিল আফগানিস্তানের। কিন্তু, এরপরই দ্রুত উইকেট হারিয়ে ফেলে তারা। কার্লোস ব্রেথওয়েট ৪ উইকেট নেন। কেমার রোচ নেন তিনটি। ফলে, আফগানিস্তান তাদের সবকটি ম্যাচই হারল।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
