এক্সপ্লোর

Axar Patel: ঝোড়ো ইনিংসে ভারতকে জিতিয়ে হঠাৎ আইপিএলের গুণগান অক্ষরের মুখে

IND vs WI 2nd ODI: অক্ষরের সুবাদে মাত্র চতুর্থ বার ওয়ান ডের শেষ ১০ ওভারে শতাধিক রান তাড়া করে জয় পেল কোনও দল। ৩৫ বলে তিন চার ও পাঁচ ছক্কার সুবাদে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি।

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ (IND vs WI 2nd ODI) খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া । প্রথম ম্যাচ জয়ের পর, এই ম্যাচ জিতে সিরিজ দখলে আনার হাতছানি ছিল ভারতের (Indian Cricket Team) সামনে। দুই উইকেট ম্যাচ জিতে ঠিক সেই কাজটাই করল ভারত। এই ম্যাচে দলের নায়ক অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel)।

রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে স্পিন অলরাউন্ডার হিসাবে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর। প্রথমে বল হাতে ৪০ রানের বিনিময়ে এক উইকেট নেওয়ার পর, ব্যাট হাতেও এদিন জ্বলে উঠলেন অক্ষর। তিনি যখন ব্যাট হাতে ক্রিজে নামেন, তখনও ৬৮ বলে ভারতকে জয়ের জন্য ১০৭ রান করতে হত। অক্ষর কিন্তু মাথা ঠান্ডা রেখে নিপুনভাবে নিজের কাজটা করে গেলেন। ৩৫ বলে তিন চার ও পাঁচ ছক্কার সুবাদে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তাকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। চাপের মুখে নিজের অসাধারণ ইনিংসের বিষয় কথা বলতে গিয়ে আইপিএলকেই ধন্যবাদ দিচ্ছেন অক্ষর।

আইপিএলকে ধন্যবাদ

ম্যাচের পর ভারতীয় তারকা বলেন, 'এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সিরিজ জেতানো একটি ইনিংস খেলতে পারাটা বিশেষ অনুভূতির। আমি ১০-১১ রান প্রতি ওভার তোলার লক্ষ্যে ছিলাম। আইপিএলে তো আমরা এমন পরিস্থিতিতে ব্যাট করেই থাকি, তাই কোনও সময়ই রান তাড়া করাটা অসম্ভব বলে মনে হয়নি। মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজটা করে যেতে চাইছিলাম, আর লক্ষ্য রেখেছিলাম যাতে প্রতি ওভারে প্রয়োজনীয় রান রেটটা খুব বেশি বেড়ে না যায়। ২০১৭ সালের পর এটি আমার প্রথম ওয়ান ডে (সিরিজ)। এই সিরিজ জিততে পারাটা নিঃসন্দেহে বিশেষ অনুভূতির।'

রেকর্ডের ছড়াছড়ি

অক্ষরের সুবাদে মাত্র চতুর্থ বার ওয়ান ডের শেষ ১০ ওভারে শতাধিক রান তাড়া করে জয় পেল কোনও দল। এর আগে ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ১০ ওভারে ৯১ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটিই ছিল জেতা ম্যাচে 'ডেথ ওভারেট টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর। একইসঙ্গে সাত নম্বরে নেমে ওয়ান ডে ক্রিকেটে সফল রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন অক্ষর। এর আগে মহেন্দ্র সিংহ ধোনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৫ সালে ও ২০১১ সালে ইউসুফ পাঠান দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। অক্ষর এই ম্যাচে পাঁচটি ছয় মারেন।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে সিরিজ জয়, কী বলছেন ক্যাপ্টেন ধবন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget