নয়াদিল্লি: নভেম্বরে ভারতের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ। তারই সূচি ঘোষণা করল বিসিসিআই। এদেশে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। বিসিসিআই আসন্ন মরশুমে ঘরোয়া সিরিজের মোট ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ১২টি টি-২০ ম্যাচের সূচী ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি টেস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দুটি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ও টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে দিল্লিতে।দুটি টেস্ট খেলা হবে ইন্দৌর ও কলকাতায়। নভেম্বরে ইডেনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ২০১৭য় বাংলাদেশ ভারতে হায়দরাবাদে একটি মাত্র টেস্ট খেলতে আসে। এবারই প্রথম ভারতের মাটিতে প্রথম সম্পূর্ণ সিরিজ খেলবে তারা। নভেম্বরে বাংলাদেশ দেশে ফিরে গেলে, ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের সঙ্গে ডিসেম্বরে ৩টি টি-২০ ও ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। তারপর জানুয়ারিতে দেশে আসছে জিম্বাবোয়ে। ওই মাসেই অজিরাও মাঠে নামছে ভারতের বিপক্ষে। যদিও শিডিউল নিয়ে অজি বোর্ডের সঙ্গে মতের ফারাক ছিল বিসিসিআইয়ের। পরে অবশ্য সবদিক বিচার করেই তৈরি হয়েছে ম্যাচ তালিকা। মার্চে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সফর দিয়ে শেষ হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। দেখে নিন, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সারা বছরের ক্রীড়াসূচিঃদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্রিডম ট্রফির সূচি, ২০১৯
প্রথম টি-২০১৫ সেপ্টেম্বরধর্মশালা
দ্বিতীয় টি-২০১৮ সেপ্টেম্বরমোহালি
তৃতীয় টি-২০২২ সেপ্টেম্বরবেঙ্গালুরু
প্রথম টেস্ট২-৬ অক্টোবরভাইজাগ
দ্বিতীয় টেস্ট১০-১৪ অক্টোবররাঁচি
তৃতীয় টেস্ট১৯-২৩ অক্টোবরপুণে
ভারতে বাংলাদেশের ক্রীড়াসূচি, ২০১৯
প্রথম টি-২০৩ নভেম্বরনয়াদিল্লি
দ্বিতীয় টি-২০৭ নভেম্বররাজকোট
তৃতীয় টি-২০১০ নভেম্বরনাগপুর
প্রথম টেস্ট১৪-১৮ নভেম্বরইন্দৌর
দ্বিতীয় টেস্ট২২-৩৬ নভেম্বরকলকাতা
ভারতে ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়াসূচি, ২০১৯
প্রথম টি-২০৬ ডিসেম্বরমুম্বই
দ্বিতীয় টি-২০৮ ডিসেম্বরতিরুঅনন্তপুরম
তৃতীয় টি-২০১১ ডিসেম্বরহায়দরাবাদ
প্রথম ওয়ান ডে১৫ ডিসেম্বরচেন্নাই
দ্বিতীয় ওয়ান ডে১৮ ডিসেম্বরভাইজাগ
তৃতীয় ওয়ান ডে২২ ডিসেম্বরকটক
ভারতে জিম্বাবোয়ের ক্রীড়াসূচি, ২০২০
প্রথম টি-২০৫ জানুয়ারিগুয়াহাটি
দ্বিতীয় টি-২০৭ জানুয়ারিইন্দৌর
তৃতীয় টি-২০১০ জানুয়ারিপুণে
ভারতে অস্ট্রেলিয়ার ক্রীড়াসূচি, ২০২০
প্রথম ওয়ান ডে১৪ জানুয়ারিমুম্বই
দ্বিতীয় ওয়ান ডে১৭ জানুয়ারিরাজকোট
তৃতীয় ওয়ান ডে১৯ জানুয়ারিবেঙ্গালুরু