এক্সপ্লোর

টি ২০-র ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান চিনের

নয়াদিল্লি: টি ২০ ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের ব্যাটে ঝড়। বোলারদের নির্দয় প্রহার করে ব্যাটসম্যানরা মাঠের বাইরে বল ফেলছে। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের কথা ভাবলে সবার প্রথমে এটাই মাথায় আসে। কিন্তু ওই ধারণা কিন্তু খাটল না চিনের দলের ক্ষেত্রে। ২০২০-র টি ২০ বিশ্বকাপে খেলার লক্ষ্যে যোগ্যতা নির্নায়ক পর্বে খেলতে নেমেছিল চিন। তাইল্যান্ডে ছিল ম্যাচ। ২০ ওভার ব্যাট করল চিন। তবে রান উঠল মাত্র ৩৫। উইকেট পড়ল নয়টি। টি ২০ চালু হওয়ার পর ২০ ওভারে এটাই কোনও দলের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাইল্যান্ড। চিনের অধিনায়ক চেন শিওরন্যান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগেনি। চতুর্থ ওভারে মাত্র ৭ রানে প্রথম উইকেট পড়ে। এরপর থেকে সবাই আয়ারাম-গয়ারাম। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮ রান। ২০২০-র বিশ্বকাপে খেলার জন্য ৬২ বলে ১২ আঞ্চলিক ম্যাচ খেলছে। এই দলগুলির মধ্যে ২৫ দল পাঁচ আঞ্চলিক ফাইনালে খেলবে। তাদের মধ্যে ৮ দল চূড়ান্ত যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলবে। অস্ট্রেলিয়ার আগামী টি ২০ বিশ্বকাপে নয়টি দল সরাসরি খেলবে। বাকি ছয়টি দল যোগ্যতা নির্নায়ক পর্ব পেরিয়ে পৌঁছবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের

ভিডিও

Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE
Kolkata News | অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget