এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: ব্যাট হাতে দাঁতে দাঁত চেপে লড়াই, ব্রিসবেনে ইতিহাস বুমরা-আকাশদীপের

Akash Deep-Jasprit Bumrah: আকাশ দীপ ও যশপ্রীত বুমরা গাব্বায় মঙ্গলবার দশম উইকেটে অপরাজিত ৩৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন।

ব্রিসবেন: যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্ববন্দিত ব্যাটাররা রান করতে গিয়ে বিপাকে পড়েছেন, সেই গাব্বাতেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললেন আকাশ দীপ (Akash Deep) ও যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুধু প্রতিরোধ গড়ে তুললেন বলা ভুল, ব্রিসবেনে তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) টিম ইন্ডিয়াকে ফলো অন থেকে বাঁচালেনও তাঁরা। আকাশ ও বুমরার এদিনের লড়াকু পার্টনারশিপ কিন্তু ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিল। গাব্বায় তৈরি হল নয়া রেকর্ড। 

এদিন শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। বুমরা ও মহম্মদ সিরাজের বিলেতের মাটিতে ৫০ রানের পার্টনারশিপ এই তালিকায় সর্বোচ্চ। 

আকাশদীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গ্লেন ম্যাকগ্রা ও জশ হ্যাজেলউডের পর গাব্বায় এটি কোনও দলের ১১ নম্বর ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানও বটে। এদিন কিন্তু আকাশ দীপ বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট নিয়ে মাঠে নামেন এবং নিজের এক শটে স্বয়ং কোহলিকেও বিস্মিত করে দেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে চার মেরেই তিনি ফলো অন বাঁচানো নিশ্চিত করেন। তারপর সেই ওভারেই কামিন্সকে গ্যালারিতে ওড়ান আকাশ। এরপরেই বিস্মিত, আনন্দিত কোহলির প্রতিক্রিয়া কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

ম্যাচের শেষ দিন আরও কিছু রান যোগ করে অস্ট্রেলিয়ার লিড কমিয়ে আনার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন আকাশ দীপ ও বুমার, দুইজনে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্রিসবেনে সাজঘরে ফেরার পথে মাঠেই রেখে গেলেন দস্তানা, রোহিতের কর্মকাণ্ডে অবসরের জোর জল্পনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget