এক্সপ্লোর

Indian Cricket Team: কাজে সন্তুষ্ট নয় বোর্ড, দল থেকে কি ছাঁটাই হতে চলেছেন দুশখাতে, নায়ার?

Ryan Ten Doeschate Abhishek Nayer: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাঁরা দায়িত্ব সামলেছেন। কিন্তু বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের চূড়ান্ত ব্যর্থতার পর বিসিসিআইয়ের স্ক্যানারে উঠেছে দুজনের নাম।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সহকারী কোচের পদে এসেছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayer) ও রায়ান টেন দুশখাতে (ryan ten Doeschate)। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ২ জনেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাঁরা দায়িত্ব সামলেছেন। কিন্তু বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় দলের চূড়ান্ত ব্যর্থতার পর এবার বিসিসিআইয়ের স্ক্যানারে উঠেছে এই দুজনের নাম।

গত বছর টি-টায়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরে খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেছিল গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল। সেখানেই টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজ হেরে যায় ভারতীয় দল। সেই সিরিজেই প্রথমবার গম্ভীরের সহকারী হিসেবে দায়িত্ব সামলেছিলেন অভিষেক ও রায়ান। দুজনেই এর আগে কেকেআর দলের সদস্য ছিলেন। গম্ভীরের মেন্টরশিপে কেকেআর গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই গম্ভীরকে কোচ করা হয় ভারতীয় ক্রিকেট দলের। তাঁর পছন্দ মতই সাপোর্ট স্টাফ হিসেবে অভিষেক ও রায়ান টেন দুশখাতেকে বেছে নেওয়া হয়েছিল। 

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের খারাপ পারফরম্য়ান্সের পর কিংবদন্তি সুনীল গাওস্করও প্রশ্ন তুলেছিলেন যে অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেরা কী কাজ করছেন, তা খতিয়ে দেখা হোক। এবার সেই মতই হয়ত বোর্ডের নজরে রয়েছেন অভিষেক ও রায়ান।

রিপোর্ট অনুযায়ী, গম্ভীর ভারতীয় দলের ক্রিকেটারদের শৃঙ্খলাপরায়ণ করতে বদ্ধপরিকর এবং সেই কারণেই তিনিই নাকি লম্বা সফর হোক বা ছোট সফর, ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সময় কাটানোর ওপর বিধিনিষেধ আরোপ করতে চান। এতদিন পর্যন্ত ভারতীয় দলের লম্বা বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার, বিশেষত স্ত্রীরা নিজেদের খুশি মতো তারকাদের সঙ্গে থাকতে পারতেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকায় ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। তাই পরিবারের সঙ্গে কাটানোর সময়টার ওপর না না বিধিনিষেধ আরোপ হতে পারে, যা ২০১৯ সালের আগেও ছিল।

শোনা যাচ্ছে বিসিসিআই নাকি এবার থেকে ৪৫ দিনের লম্বা সফর হলে সেক্ষেত্রে পরিবার বা স্ত্রীদের দলের সঙ্গে দুই সপ্তাহই থাকতে দেওয়া হবে, এমন নিয়ম চালু করতে চায়। আর ছোট সফরের ক্ষেত্রে সেই সময়কালটা কমে এক সপ্তাহ করে দেওয়ার হচ্ছে। সম্প্রতি কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিতের সঙ্গে যে রিভিউ বৈঠক হয়, সেখানেই এই বিষয়টি গম্ভীর জানিয়েছেন বলে দাবি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget