এক্সপ্লোর

INDW vs ENGW: ক্রিকেটের মক্কায় প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মহারণে নামছেন স্মৃতিরা, কবে জানেন?

INDW vs ENGW Lords: ১৯৮৬ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৯টি টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

লর্ডস: ২০২৬ সালে নতুন পালক যুক্ত হতে চলেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে প্রথমবার ভারত বনাম ইংল্যান্ড মহিলাদের ক্রিকেটে টেস্ট ম্য়াচ। ক্রিকেটের মক্কায় প্রথমবার মহিলা টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে এই ঐতিহাসিক ম্য়াচে। আগামী জুলাইয়ে এই দুটো দেশের মধ্যে সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজও হবে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা জানিয়েছেন, ''ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৬ সালে ফের ইংল্য়ান্ডে ফিরে আসবে। এখানে লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ক্রিকেট আয়োজিত হবে। সেখানে ভারত ও ইংল্য়ান্ড মুখোমুখি হবে।''

১৯৮৬ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৯টি টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষবার ২০২১ সালে ব্রিস্টলে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচটি ড্র হয়েছিল। 

এদিকে, আগামী বছর জুন-জুলাই মাসে এই সফরে যাবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু দল। প্রথম টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর হবে ওয়ান ডে সিরিজ। বৃহস্পতিবারই এই সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী বছর ২৮ জুন ট্রেন্টব্রিজে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামবে ২ দল। 

এরপর ১ জুলাই ব্রিস্টলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে। ৪ জুলাই কিয়া ওভালে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ওল্ট ট্র্য়াফোর্ডে ৯ জুলাই চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ১২ জুলাই এজবাস্টনে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। 

এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে। আগামী ১৬ জুলাই সাউদাম্পটনে প্রথম ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে। এরপর ১৯ জুলাই লর্ডসে ও ২২ জুলাই চেস্টার লি স্ট্রিটে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ খেলা হবে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলও খেলতে নামবে আগামী বছর পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে।

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে নামবে। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 'হোম অফ ক্রিকেট' লর্ডসে ১০ তারিখ শুরু তৃতীয় টেস্ট। ২৩ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই ওভালে সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন রোহিতরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget