মুম্বই: জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে তিনি। আদৌ আর কোনওদিনও ভারতের জার্সিগায়ে মাঠে নামার সুযোগ পাবেন কি না তা সন্দেহ আছে। এরই মধ্য়ে জাতীয় দলের নির্বাচকমণ্ডলী নিয়ে প্রশ্ন তুলে দিলেন অজিঙ্করাহানে। ঘরোয়া ক্রিকেটের নির্বাচক হিসেবে যাঁদের নেওয়াহয়, তাঁদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন একসময়ের ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য।
সম্প্রতি জাতীয় দলে তাঁর সতীর্থচেতেশ্বরপূজারার সঙ্গে নিজের ইউটিউবচ্যানেলে এক আলাপচারিতায় মুখোমুখি হয়েছিলরাহানে। সেখানে ডানহাতিমুম্বইকরকে বলতে শোনা যায়, ''কোনও ক্রিকেটার যেন নির্বাচকরদেরভয় না পায়। ঘরোয়া ক্রিকেটের নির্বাচক নিয়োগনিয়ে মূলত কিছু বলতে চাই। অবসর নেওয়াক্রিকেটাদেরই দায়িত্ব দেওয়া হোক নির্বাচক হিসেবে। মানে যারা পাঁচ-ছয় বা সাত-আট বছর আগে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট থেকে অবসর নিয়েছে। যে ভাবে ক্রিকেট দ্রুত বদলাচ্ছে, তাতে নির্বাচকেরাও যেন তার সঙ্গে মানিয়ে নিতে পারে।''
বর্তমানে জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরকে নিয়েও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও রাহানে কারও নাম নেননি। কিন্তু তাঁর বিভিন্ন বক্তব্যে মনে হয়েছে যেন আগরকরকেই খোঁচা দিতে চেয়েছেনডানহাতি এই ব্য়াটার। রাহানে বলছেন, ''প্লেয়াররা যেন নির্বাচকদের ভয় না পায়। যাঁরা সদ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বা খুব বেশি হলে ৫-৬ বছর আগে অবসর নিয়েছেন, তাঁদেরকেই আমাদের নির্বাচক করা উচিত। ২০-৩০ বছর আগে ক্রিকেট যেভাবে খেলা হত, তার উপর নির্ভর করে আজকের দিনে সিদ্ধান্ত নেওয়াযায় না। টি-টোয়েন্টি বা আইপিএলের যুগে আধুনিক ক্রিকেট প্লেয়ারদেরমানসিকতা বুঝতে হবে।''
সম্প্রতি জাতীয় দলে সুযোগ না পেয়ে নির্বাচন কমিটিকে একহাত নিয়েছেন মহম্মদ শামিও। ওয়েস্টইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দল ঘোষণার সময় ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরজানিয়েছিলেন, শামিরফিটনেসনিয়ে তাঁদের কাছে আপডেট নেই। ইডেনেরঞ্জির প্রস্তুতিতে ব্যস্ত থাকা শামিকেআগরকরেরমন্তব্যনিয়ে প্রতিক্রিয়া চাওয়াহতেই বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন ডানহাতিপেসার। তিনি বলেছিলেন, 'আপডেটের জন্য আপডেট চাইতে হবেবাজানতেহবে। কেকাকেআপডেটদেবেকীকরবেসেটাতোআমারদায়িত্বনয়। আমারকাজহচ্ছেএনসিএযেতেহবে, ম্যাচখেলতেহবে, প্রস্তুতিনিতেহবে। ওদেরকেআপডেটদেয়আরকেদেয়না, সেটাওদেরব্যাপার। এটাআমারদায়িত্বেরমধ্যেপড়েনা।''
