এক্সপ্লোর

Gavaskar on Rohit: আশাপূরণে ব্যর্থ অধিনায়ক রোহিত, কোনও রাখঢাক না করেই দাবি গাওস্করের

Rohit Sharma: রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারে ভারত।

নয়াদিল্লি: গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক হন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলের সফলতম অধিনায়ক জাতীয় দলের হয়েও সাফল্য এনে দেন, এমনটাই আশা করেছিলেন ভারতীয় দলের সমর্থকরা। তবে এখনও পর্যন্ত খেতাব জিততে ব্যর্থ হয়েছেন রোহিত। সুনীল গাওস্কর (Sunil Gavaskar) কোনওরকম রাখঢাক না করেই সোজাসুজি জানিয়ে দিলেন যে অধিনায়ক রোহিত তাঁকে হতাশ করেছেন।  

প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর বিগত দেড় বছরে ভারতীয় দলের পারফরম্যান্সের মূল্যায়ণ করতে গিয়ে বলেন, 'আমি ওর থেকে আরও বেশি আশা করেছিলাম। ভারতের মাটিতে বিষয়টা ভিন্ন, তবে আসল পরীক্ষা তো বিদেশের মাটিতেই হয়। এই জায়গাটাতেই ও হতাশ করেছে। এমনকী টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ছবিটা ভিন্ন নয়। আইপিএলের অভিজ্ঞতা, শতাধিক ম্যাচ, দলে আইপিএলে সাফল্য পাওয়া এত তারকা ক্রিকেটার থাকলেও (বিশ্বকাপে) অন্তত ফাইনাল পর্যন্ত না যাওয়াটা খুবই হতাশাজনক।'

রোহিত শর্মার নেতৃত্বাধীনে ভারতীয় দল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ব্যর্থ হন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও সেখান থেকেও খালি হাতে ফিরতে ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া। রোহিতের নিজের ফর্মও প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বড় বড় ম্যাচগুলিতে ব্যাটার রোহিত হতাশই করেছেন। গত বছর বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ১০০-রও কম স্ট্রাইক রেটে ২৭ রান করেছিলেন রোহিত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৫ ও ৪৩। 

প্রসঙ্গত, অতীতের হতাশা ঝেড়ে ফেলে ফের একবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামবেুন রোহিতরা। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজের জন্য ভারতীয় দল প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি কিন্তু স্মৃতিচারণায় ডুবলেন। দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আমরা দুইজনই ২০১১ সালে ডমিনিকায় আমাদের খেলা শেষ টেস্টের অংশ ছিলাম। তখন ভাবিওনি যে ভাগ্য আবার আমাদের একসঙ্গে এখানে ফিরিয়ে আনবে, যদিও ভিন্ন ভূমিকায়। অভিভূত।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget