এক্সপ্লোর

Suryakumar Yadav: নিশ্চিত নয় সূর্যকুমারের জায়গাও, নেতৃত্ব হারাতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে?

Indian Cricket: গিলের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এই ফর্ম্য়াটে, তাঁর বিরুদ্ধে গিয়েছে। তার জন্য়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড থেকেই বাদ পড়তে হয়েছে ডানহাতি ব্যাটারকে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে বারবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। তবে সাংবাদিক বৈঠকে নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর বলে দিয়েছিলেন যে বিশ্বকাপের আগে সূর্যকুমারকেই কুড়ির ফর্ম্যাটে বিশ্বকাপে দেশের অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে যে দ্রুত হয়ত নেতৃত্ব হারাতে পারেন সূর্যকুমার। তাহলে কি বিশ্বকাপের আগেই রদবদল হবে ভারতীয় ক্রিকেটে?

শুভমন গিলকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল কুড়ির ফর্ম্যাটে। তাঁকে ওয়ান ডে ও টেস্টে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পর এমনটাই মনে করা হচ্ছিল যে গিলকেই ভবিষ্যতের জন্য টি-টোয়েন্টিতেও নেতা হিসেবে ভাবা হচ্ছে। তবে গিলের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এই ফর্ম্য়াটে, তাঁর বিরুদ্ধে গিয়েছে। তার জন্য়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড থেকেই বাদ পড়তে হয়েছে গিলকে। সূর্যর ক্ষেত্রেও কি তেমনই হচ্ছে?

জানা যাচ্ছে যে বিশ্বকাপের আগে দলের ছন্দ যাতে নষ্ট না হয়, তার জন্য়ই সূর্যকে অধিনায়ক হিসবে রেখে দেওয়া হলেও টুর্নামেন্টের পরেই নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে সূর্যকে। তার অন্য়তম কারণ হতে পারে সূর্যর বয়স। ৩৫ ছুঁইছুঁই সূর্য দেশকে বিশ্বকাপ এনে দিলেও তাঁকে সরতে হতে পারে। ভবিষ্যতের কথা ভেবেই হয়ত অন্য় কাউকে এই ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। উল্লেখ্য, সূর্যকুমারের নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিরুদ্দে পাঁচ ম্য়াচের টি-টােয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করেছেন সূর্যকুমার যাদব। তিনি যে বেশি চিন্তিত নন তাও বুঝিয়ে দিয়েছে। দ্রুত ছন্দে ফিরবেন, এই আশ্বাসও দিয়েছেন ডানহাতি ব্যাটার। সূর্য বলছেন, ''আমার বাকি যে ১৪ সৈনিক রয়েছে দলের, তারা আমাকে আগলে রেখেছে। তারা সবাই জানে যে আমি যখন ছন্দে ফিরব, তখন কী হতে পারে। আমি নিজেও আমার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক খাটছি। পরিশ্রম করছি। নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করে যাচ্ছি। আশা করি দ্রুত ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং ফর্ম ফিরিয়ে আনতে পারব মাঠে।'' এই ফর্ম্য়াটে একটা সময়ে ব্যাটিং ক্রমতালিকায় দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মের ধারেকাছে নেই তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget