এক্সপ্লোর

Virat Kohli: দীর্ঘ ৪০ মাস পরে সেঞ্চুরি টেস্টে, বিরাটকে কী বললেন দ্রাবিড়?

Virat And Rahul: ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর ৪০ মাস পরে ফের আমদাবাদে টেস্টে শতরান করলেন।

মুম্বই: বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টে আমদাবাদে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। ১৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই বিরাটের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। ম্যাচের পর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথোপকথনে উঠে এল অনেক অজানা বিষয়। সেই সাক্ষাৎকারে দ্রাবিড়কে বলতে শোনা যায়, ''একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।''

বিসিসিআই টিভির তরফে এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিরাট বলছেন, ''আমি সবসময় মনে করি তিন অঙ্কের ঘরে পৌঁছানোটা একটা মানসিক চাপ তৈরি করে। আমরা প্রত্যেকেই জানি কার কি দায়িত্ব। তবে এমনও না যে আমি ৪০ বা ৫০ রান করে খুশি থাকি না। আমি এমন একজন মানুষ যে দলের কখনই ব্যক্তিগত মাইলস্টোনগুলিতে বিশ্বাস করি না। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে আমি যদি সেঞ্চুরি করি। যদি এটি ঘটে তবে তা হয়। আমরা যদি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলি তাহলে শতরান হতে পারে।’ আমদাবাদে টেস্ট সেঞ্চুরি এবং একটি সংমিশ্রিত ইনিংসের জন্য দীর্ঘ অপেক্ষার বিষয়ে, বিরাট বলেছেন, ‘আমি জানতাম এই পিচটি ফ্ল্যাট। সেই কারণেই প্রথম ১০০ রানে মাত্র চারটি চার ছিল। অস্ট্রেলিয়ার বোলাররা ভালো জায়গায় বল পিচ কর ছিলেন। রাফ ব্যবহার করছিলাম, কিন্তু আমি জানতাম যদি খেলতে থাকি, রান অবশ্যই আসবে। আর তাই হয়েছে।''

দ্রাবিড়ের প্রশ্নের উত্তের বিরাট আরও বলেন, ''আমি চারটি সেশন ব্যাট করতে পারি, আমি পাঁচটি সেশন ব্যাট করতে পারি, সেখানেই ফিটনেস এবং শারীরিক প্রস্তুতি আমার জন্য কাজ করে। আমি বিশ্রাম নিতে মাঠে যাই কারণ আমি জানি আমি বিভিন্ন উপায়ে ব্যাট করতে পারি। উল্লেখ্য, আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলেন বিরাট। নিজের ইনিংসে কোনও ছক্কা না হাঁকালেও ১৫টি বাউন্ডারি হাঁকান। এর আগে শেষ বার ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget