এক্সপ্লোর

EB vs NUFC: লিড নিয়েও ম্যাচ জিততে ব্যর্থ, ফুটবলারদের গা ছাড়া মনোভাবে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ

Cleiton Silva: নর্থ ইস্টের বিরুদ্ধে জোড়া গোল করে এককভাবে এ মরসুমের আইএসএলের শীর্ষ গোলদাতা হয়ে গেলেন ক্লেটন সিলভা। তাঁর দখলে রয়েছে মোট ১২টি গোল।

কলকাতা: গত ম্য়াচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে চার ম্যাচ পরে জয়ের সরণীতে ফিরেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে ঠিক পরের ম্যাচেই ফের আটকে গেল লাল হলুদের গাড়ি। ছয় গোলের রোমহর্ষক ম্য়াচে দুইবার এগিয়ে গিয়েও শেষমেশ এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) দলকে। ৩-৩ ড্র হল ম্যাচ। এটিই এ মরসুমে লাল হলুদের প্রথম ড্র। নর্থ ইস্টের বিরুদ্ধে জোড়া গোল করে এককভাবে এ মরসুমের আইএসএলের শীর্ষ গোলদাতা হয়ে গেলেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। তাঁর দখলে রয়েছে মোট ১২টি গোল। 

ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ

এই নিয়ে ম্যাচ জেতার পরিস্থিতি থেকে এ মরসুমে ইস্টবেঙ্গল মোট ১১ পয়েন্ট নষ্ট করল। ম্যাচের পর দলের পারফরম্যান্সে ক্ষুুব্ধ লাল হলুদ কোচ  খেলোয়াড়দের একাগ্রতা নিয়েই প্রশ্ন তুলে দেন। কনস্ট্যান্টাইন বলেন, 'আমার মনে হয় ম্যাচের মাঝে আমরা একাগ্রতা হারিয়ে ফেলি। আমরা ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী খেলিনি এবং আমাদের দলে দক্ষতার অভাবও খুব স্পষ্টভাবেই দেখা যায়। আমরা ভেবেছিলাম আমরা বড় দল এবং সহজেই নর্থইস্টকে হারিয়ে দেব। পরিকল্পনামাফিক খেলে ম্যাচে এগিয়েও যাই। তবে তারপরেই আমাদের মধ্যে গা ছাড়া মনোভাব দেখা যায়।'

কনস্ট্যান্টাইনের দাবি নর্থইস্টের, 'ওদের গোলগুলি যে দুরন্ত গোল ছিল, তা বলা চলে না। ওদের তিনটি গোলই আমাদের ভুলে হয়েছে। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। গোটা মরসুম জুড়ে আমরা এমনটাই তো করে আসছি। তবে মরসুমের এই সময়ে এসে আমরা আর কী ই করতে পারি। আর তিন ম্যাচ বাকি রয়েছে। সেই তিন ম্যাচে কী হয় দেখা যাক।'

ম্যাচের বিবরণ

এদিন ক্লেটন সিলভা ম্যাচের ১০ মিনিটেই লাল হলুদকে এগিয়ে দেন। তবে ৩০ ও ৩২ মিনিটে দুই গোল করে ম্যাচে লিড নিয়ে নেয় নর্থইস্ট। পার্থিব গগৈই ও জিথিন হাইল্যান্ডার্সের হয়ে গোল করেন। অবশ্য প্রথমার্ধ শেষের আগেই দুরন্ত ওভারহেড কিকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান দলের নতুন ফরোয়ার্ড জ্যাক জার্ভিস। দ্বিতীয়ার্ধে লাল হলুদের হয়ে পেনাল্টি থেকে গোল করে ফের একবার দলকে এগিয়ে দেন ক্লেটন। তবে ঠিক যখন মনে হচ্ছিল টানা দুই ম্যাচে জয় পাবে ইস্টবেঙ্গল। তখনই ৮৫ মিনিটের মাথায় নর্থইস্টের হয়ে ম্যাচে সমতা ফেরান ইমরান খান।

এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরেই রইল ইস্টবেঙ্গল। লাল হলুদের পরে ম্যাচ রবিবার, ১২ ফেব্রুয়ারি চেন্নাইয়িনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ফের ইংল্যান্ডেই বসছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর, কবে আয়োজিত হবে ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget