মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। গতকাল বুকে ব্যথা নিয়ে তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। এদিন তাঁকে ‘সুস্থ ও সবল’ ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায়, গতকাল জিমে ওয়ার্কআউটের সময়ে আচমকা বুকে ব্যথা অনুভব করেন লারা। মঙ্গলবার বিকেলে তিনি নিজেই একটি মেসেজ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, মনে হচ্ছে সকালে একটু বেশি কসরত করে ফেলেছি। বুকে ব্যথা হচ্ছে। কোনও ডাক্তার দেখিয়ে নেওয়াই ভাল। পরে তিনি আরেকটি মেসেজে লেখেন, সবাইকে জানিয়ে দিতে চাই যে আমি ভাল আছি। কালই হোটেলে ফিরব। ৫০ বছর বয়সী ত্রিনিদাদীয় তারকাকে গতকাল পারেলের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ছাড়া পান তিনি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
