এক্সপ্লোর

FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?

Argentina Football: মঙ্গলবার তাদের তরফে জানিয়ে দেওয়া হয় যে সেই সিদ্ধান্তটি রেফারি ভুল নিয়েছিলেন। এমনকী কোথায় ভুলটি করেছিলেন রেফারি, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা করেছে IFAB। কী বলছে নিয়ম?

জুরিখ: বিশ্বকাপের(FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্য়াচ। আর সেখানেই রেফারির ভুল সিদ্ধান্ত। তাতেই কি তফাৎ গড়ে দিয়েছিল আর্জেন্তিনা বনাম স্যুইৎজারল্যান্ড(Argentina Vs Switzerland) ম্য়াচের? সেই ম্য়াচে ব্রেল এম্বোলোর(Breel Embolo) দ্বিতীয় হলুদ কার্ড দেখা ও লাল কার্ড দেখার ফলে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই পর্যালোচনা করেছিল IFAB। এরপরই মঙ্গলবার তাদের তরফে জানিয়ে দেওয়া হয় যে সেই সিদ্ধান্তটি রেফারি ভুল নিয়েছিলেন। এমনকী কোথায় ভুলটি করেছিলেন রেফারি, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা করেছে IFAB। কী বলছে নিয়ম? IFAB প্রযুক্তিগত কী ব্য়াখ্যা দিয়েছে?

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

সেই ম্য়াচের ৭২ মিনিটের মাথায় আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারদেসের ট্যাকলের ফলে এম্বোলো মাটিতে পড়ে গিয়েছিলেন। সেই ম্য়াচের রেফারি  জোয়াও পিনহেইরো প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু VAR-রেফারির পরামর্শে পরে মনিটর পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত বদলে দেন। পারদেসের হলুদ কার্ডটি বাতিল করে দেন। একই সঙ্গে এম্বোলোকে ইচ্ছাকৃতভাবে ফাউল আদায়ের জন্য হলুদ কার্ড দেখান। এর আগে প্রথমার্ধে আরো একটি হলুদ কার্ড দেখেছিলেন এই সুইস ফরোয়ার্ড। ম্য়াচে দুটো হলুদ কার্ড দেখায় তা লাল কার্ডে রুপান্তরিত হয়। একই সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন এম্বোলো। 

IFAB যে ব্য়াখ্যা দিয়েছে--
এক্ষেত্রে আন্তর্জাতিক ফুটবল অ্য়াসোসিয়েশন বোর্ডের নিয়ম ও ব্যাখ্যায় বলা হয়েছে যে শুধুমাত্র পেনাল্টি ক্ষেত্র ও যদি লাল কার্ড দেখানোর মত বিষয় হয়, তখনই VAR হস্তক্ষেপ করতে পারে। শুধুমাত্র হলুদ কার্ডের জন্য VAR ​হস্তক্ষেপ করতে পারবে না। এছাড়া 'Mistaken Identity' বা যদি এমনটা হয় যে ফাউল একজন করেছে আর কার্ড অন্য় কেউ দেখেছেন, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে কোনওটিই এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ডের জন্য প্রযোজ্য নয়।

গত বিশ্বকাপে আর্জেন্তিনার গ্রুপ পর্বের ম্যাচে আলিজিরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু সেই ম্য়াচে পা দিয়ে বাজেভাবে পেছন থেকে ট্যাকল করেছিলেন মেসি, যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিতর্ক হয়েছিল। এমনকী প্রশ্ন উঠেছিল যে মেসির আর্জেন্তিনার ক্ষেত্রে রেফারি পক্ষপাতিত্ব করছেন। আঙুল উঠেছিল ফিফার দিকেও। এরপর মিশর ম্যাচে ও কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ড ম্য়াচেও আর্জেন্তিনার বিরুদ্ধে রেফারির অনেক সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেক ফুটবল বিশেষজ্ঞই। এবার IFAB যেভাবে রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল, তাতে কিন্তু প্রশ্ন আরও উঠবে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget