এক্সপ্লোর

IND vs NZ: দ্রাবিড়ের টোটকাতেই মুম্বই টেস্টে অনবদ্য শতরান, বললেন ময়ঙ্ক

IND vs NZ: প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন ময়ঙ্ক (mayank agarwal)। ময়ঙ্ক বললেন, রাহুল দ্রাবিড়ের (rahul dravid) পরামর্শই যেভাবে তাঁকে সাহায্য করেছিল।

মুম্বই: রানের খরা চলছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ২ ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা পাওয়া নিয়েই অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কিন্তু সুযোগও পেলেন, আর সেই সুযোগকে দারুণভাবে কাজেও লাগালেন। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন ময়ঙ্ক (mayank agarwal)। সেই ইনিংসের বর্ণনা দিতে গিয়ে ময়ঙ্ক বললেন, রাহুল দ্রাবিড়ের (rahul dravid) পরামর্শই যেভাবে তাঁকে সাহায্য করেছিল। ভারতীয় দলের হেডকোচের টিপসেই যে ব্যাটে রান পেয়েছেন তিনি, তা বললেন।

এক সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেন, ''মুম্বই টেস্টে খেলতে নামার আগে আমার সঙ্গে কথা হয়েছিল। তিনি আমাকে বলেন যে রান না পেলেও সেই নিয়ে একদমই ভাবতে না। আবেগকেও কন্ট্রোল করতে বলেছিলেন। মানসিকভাবে আরও শক্ত হতে বলেছিলেন। এই মানসিক কাঠিন্যটাই আমার দরকার ছিল। কারণ খারাপ সময়ে মানসিক শক্তিটাই অনেক কাজে আসে।'' ময়ঙ্ক আরও বলেন, ''উনি আমাকে টেকনিক্যালি বেশি কিছু বদল করতে না বলেছিলেন। অতীতে আমি যেভাবে রান করেছি, সেভাবেই আবার রান পাব, এই বিশ্বাস দিয়েছিলেন। সৌভাগ্যবশত পরের ইনিংসেই আমি রান পেয়ে যাই।''

তরুণ এই ওপেনার টেস্টে খারাপ ফর্মে চলছিলেন। মুম্বই টেস্টের আগে শেষ ১০ ইনিংসে একটিও অর্ধশতরান পাননি তিনি। কিন্তু সেই টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে শুধু মনোবলই নয়, দক্ষিণ আফ্রিকা সফরের তিন টেস্টের সিরিজেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন ময়ঙ্ক। উল্লেখ্য, রোহিত ও রাহুল দুজনেই নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছিলেন ময়ঙ্ক। ওয়াংখেড়েতে ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। প্রোটিয়া সফরে এখন ময়ঙ্ক রোহিত, রাহুলের উপস্থিতিতে সুযোগ পান কি না প্রথম একাদশে, তা দেখার।

আরও পড়ুন: রুট, মালানের অপরাজিত অর্ধশতরানে গাব্বায় কামব্যাক ইংল্য়ান্ডের

 

 

 

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget