রেকর্ড: গত ৭১ বছরে এভাবে হুড়মুড়িয়ে উইকেট পড়েনি কোনও দলের

১৯৪৬-এর পর গতকালের ম্যাচের আগে এত খারাপ পারফরম্যান্স আর কোনও দল করেনি।
এর থেকে খারাপ পারফরম্যান্সের ঘটনা ঘটেছিল ৭১ বছর আদে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচে। নিউজিল্যান্ড মাত্র ৫ রানে হারিয়েছিল আটটি উইকেট।
ক্রিকেটের ইতিহাসে এর আগে এত কম রানের মধ্যে কোনও একটি দলের আট-আটটি উইকেট পতনের ঘটনা একবারই ঘটেছে। সেই হিসেবে এটি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় খারাপ পারফরম্যান্স। মাত্র আট রানে শেষ আটটি উইকেট পড়ে যায় ইংল্যান্ডের।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করেও আচমকাই ভেঙে পড়ল। ওপেনার জেসন রয় আউট হওয়ার পর অধিনায়ক ইওয়েন মর্গ্যান ও জো রুট তরতরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের ইনিংস। দলের রান পেরিয়ে যায় ১০০-র গণ্ডিও। কিন্তু ১১৯ রানে মর্গ্যান আউট হয়ে যাওয়ার পরই ছন্দপতন। ১১৯ রাবনে তৃতীয় উইকেটের পতন হয় ইংল্যান্ডের। এরপর আর মাত্র আট রান যোগ করেই ১২৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ব্যাটিং লাইনআপ।
যুজবেন্দ্র চাহলের ৬ উইকেট এবং ধোনি, রায়না ও যুবরাজের বিধ্বংসী ব্যাটিংয়ের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে হারল ইংল্যান্ড। সেই সঙ্গে টি-২০ সিরিজও জিতে নিল টিম কোহলি।