এক্সপ্লোর

IND vs ENG: ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর হাতছানি, কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল?

Rohit Sharma: মঙ্গলবার ভারতের অনুশীলনে চোট পান রোহিত। বুধবার রোহিত নিজেই তাঁর খেলা নিয়ে যাবতীয় সংশয় মাঠের বাইরে ফেললেন। জানিয়ে দিলেন, চোট পেলেও এখন তিনি সুস্থ। ম্যাচে মাঠে নামতে আর কোনও সমস্যা নেই।

অ্যাডিলেড: গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ফের একবার ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার প্রত্যাশায় রয়েছে আপামর জনগণ।

২০১৪ সালে ভারতীয় দল শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ফের একবার বিশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রোহিত শর্মারা কি পারবেন জস বাটলারদের হারিয়ে মেলবোর্ন ক্রিকেট মাঠে রবিবারের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে? কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ড

কোথায় ম্যাচ?

অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া

কখন খেলা?

ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ১টায়

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার

রোহিত আপডেট

সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল যে, রোহিতের চোট গুরুতর নয়। বুধবার রোহিত নিজেই তাঁর খেলা নিয়ে যাবতীয় সংশয় মাঠের বাইরে ফেললেন। জানিয়ে দিলেন, চোট পেলেও এখন তিনি সুস্থ। ম্যাচে মাঠে নামতে আর কোনও সমস্যা নেই।

বাটলারের হুঁশিয়ারি

ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''

আরও পড়ুন: ফাইনালে ভারত-পাক মহারণ চাইছেন বাবরদের মেন্টর ম্যাথু হেডেনও

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
Vaibhav Sooryavanshi: 'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
Bronson Reed Passes Away: মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget