এক্সপ্লোর

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে অভিযান শুরু ভারতের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান দারুণভাবে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে চার উইকেটে ২৯৭ রান করে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।

ব্লুমফেন্টন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান দারুণভাবে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে চার উইকেটে ২৯৭ রান করে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক নিপূণ ধনঞ্জয়ই একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরি করেন। ৫৯ বলে দুটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ৫০ রান করেন। কামিলা মিসারা ৩৯ রান করেন। কিন্তু আর কোনও ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেননি। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভারতীয় বোলিং আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে আকাশ সিংহ, সিদ্ধেশ বীর ও রবি বিষ্ণোই দুটি করে উইকেট নিয়েছেন। কার্তিক ত্যাগী ও সুশান্ত মিশ্র নিয়েছেন ১ টি করে উইকেট। বিশেষ করে নজর কেড়েছেন ফাস্ট বোলার ত্যাগী। ৭.২ ওভার বোলিং করে ১ উইকেট নিলেও তাঁর বলের গতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে। বেশ কয়েকবারই ১৪০ কিমি গতিতে বল করেন তিনি। এর আগে ভারতীয় ব্যাটসম্যানরাও দাপট দেখান। যশস্বী জয়সওয়াল (৫৯), দিব্যাংশ সাক্সেনা (২৯) প্রথম উইকেটে ৬৬ রান যোগ করেন। যশস্বী দলের ১১২ রানে আউট হন। অধিনায়ক প্রিয়ম গর্গ ৭২ বলে ৫৬ এবং ধ্রুব জুরেল ৪৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন। সিদ্ধেশও ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২৭ বলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ রান করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget