কাকামিগাহারা (জাপান): পুরুষদের পর এবার মহিলাদের হকিতেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার জাপানের কাকামিগাহারায় হওয়া ফাইনাল ম্যাচে পেনাল্টি শুট আউটে চিনকে হারাল ৫-৪ গোলে। আর এদিনের জয়ের সঙ্গে সঙ্গে আগামী বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় প্রমীলা বাহিনী। এদিন রুদ্ধশ্বাস ফাইনালে ফুল-টাইমে খেলার ফলাফল ১-১ ছিল। প্রথমে ২৫ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন নভজ্যোত কৌর। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নারের মাধ্যমে সমতা ফেরায় চিন। এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। এর আগে ২০০৪ সালে এই খেতাব জিতেছিল তারা। সেইসময় দিল্লিতে জাপানকে হারিয়ে ভারতীয় মহিলা হকি দল প্রথমবার এই খেতাব জিতেছিল। গতমাসে ঢাকায় ২-১ গোলে হারিয়ে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয় ভারতীয় পুরুষ দল। এদিন সেই কৃতিত্ব অর্জন করল দেশের প্রমীলা দলও।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
