গ্লাসগো: অল্পের জন্য সোনা হাতছাড়া হল পিভি সিন্ধুর। রবিবার, তীব্র লড়াই দিয়েও জাপানের নোজোমি ওকুহারার কাছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেন ভারতীয় তনয়া। খেলার ফলাফল ওকুহারার পক্ষে ২১-১৯, ২০-২২ ও ২২-২০। এর ফলে, সিন্ধুকে রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হল। প্রথম গেমে একটা সময় ১১-৫ পয়েন্টে লিড পেয়ে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু, একাধিক আনফোর্সড এরর-এর ফলে ম্যাচে ফিরে আসেন ওকুহারা। প্রথম সেটটি খোয়ান সিন্ধু। হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরেন সিন্ধু। একটা সময় চ্যাম্পিয়নশপ পয়েন্টে ছিলেন ওকুহারা। সেখান থেকে দ্বিতীয় গেম ২২-২০ পয়েন্টে ছিনিয়ে নেন সিন্ধু। তৃতীয় গেমেও সেই হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু, প্রথম গেমের মতো এবারও সেই একের পর এক আনফোর্সড এরর করেন সিন্ধু। একটা সময় ৫-১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় এস শাটলার। কিন্তু, সিন্ধুর ভুলের কারণে ম্যাচে ফিরে আসেন ওকুহারা। এই সময়ে সিন্ধুকে দেখে কিছুটা ক্লান্তও মনে হচ্ছিল। সবশেষে ২২-২০ পয়েন্টে তৃতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হল ওকুহারা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
