জাকার্তা: এশিয়ান গেমস অ্যাথলেটিক্স টেস্ট ইভেন্টের তৃতীয় দিনে চারটি ইভেন্টেই সোনা জিতল ভারত। পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জেতেন গোবিন্দন লক্ষ্মণন। মহিলাদের ট্রিপল জাম্পে সোনা জেতেন এন ভি শীনা। মহিলাদের ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন হিমা দাস। অন্যদিকে, অন্য প্রতিযোগীরা না আসায় মহিলাদের ৫০০০ মিটার রেসে একা দৌড়ান সুরিয়া। স্বাভাবিক, তাঁকেই সোনা দেওয়া হয়।
