এক্সপ্লোর

Delhi Capitals Captain: আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বিরাট চমক দিল্লি ক্যাপিটালসের, ঘোষণা করা হল নতুন অধিনায়কের নাম

Axar Patel: আইপিএলের ঠিক এক সপ্তাহ আগে বড় চমক দিল দিল্লি ক্যাপিটালস। অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল শুক্রবার, দোলপূর্ণিমার দিন। 

নয়াদিল্লি: নিলাম থেকে ঢাকঢোল পিটিয়ে কে এল রাহুলকে (KL Rahul) দলে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, আসন্ন আইপিএলে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

কিন্তু আইপিএলের ঠিক এক সপ্তাহ আগে বড় চমক দিল দিল্লি ক্যাপিটালস। অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল শুক্রবার, দোলপূর্ণিমার দিন। 

কে হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক? কে এল রাহুল নন, গত মরশুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করা ফাফ ডুপ্লেসি নন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্টবোলার মিচেল স্টার্কও নন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হল এমন একজনকে, যিনি বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে সবচেয়ে বেশিদিন ধরে খেলছেন।

অক্ষর পটেল (Axar Patel)। ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। তাঁকেই অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস।

অক্ষরের বয়স এখন ৩১ বছর। সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই ভারতীয় দলের ভরসা। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম কারিগর। ২০১৯ সালে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। গত ৬ মরশুম ধরে দিল্লির হয়ে খেলেছেন। দিল্লির হয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান করার পাশাপাশি বল হাতে ৬২ উইকেটও নিয়েছেন বাঁহাতি স্পিনার। ওভার প্রতি ৭.০৯ রান করে খরচ করেছেন। যা টি-২০ ক্রিকেটে প্রশংসনীয়। পাশাপাশি ফিল্ডিংয়েও বরাবরই নজরকাড়া অক্ষর।

আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গাঁধী বলেছেন, '২০১৯ সাল থেকে দলের অবিচ্ছেদ্য অংশ অক্ষর পটেল। দুই মরশুম আমাদের দলের সহ অধিনায়ক ছিলেন। সেই পদ থেকেই নেতৃত্বের দায়িত্ব পেলেন।' দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দল বলেছেন, 'আমি ক্রিকেটার হিসাবে অক্ষর পটেলের উন্নতি চোখের সামনে দেখেছি। ২০১৯ সালে আমি ওকে দলে এনেছিলাম। দলের সকলে ওকে পছন্দ করে। ভারতের টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য। কে এল রাহুল, ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো সিনিয়র থাকায় ওর সুবিধাই হবে।'

অক্ষর নিজেও উচ্ছ্বসিত। বলেছেন, 'এটা আমার কাছে বড় সম্মান। দিল্লি ক্যাপিটালসে খেলেই ক্রিকেটার হিসাবে, মানুষ হিসাবে অনেক পরিণত হয়েছি। নিলাম থেকে দারুণ দল হয়েছে। আমি আত্মবিশ্বাসী।'

আরও পড়ুন: ৩ আইপিএল ট্রফির নায়ক, অথচ গম্ভীরের ছায়া কাটিয়ে বেরতে মরিয়া কেকেআর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget