এক্সপ্লোর

Virat Kohli: আরসিবির সঙ্গে দূরত্ব বাড়ছে বিরাটের? পরবর্তী আইপিএলে খেলবেন তো?

IPL 2026: চলতি বছরে আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটকেও বিদায় জানান প্রাক্তন ভারত অধিনায়ক।

বেঙ্গালুরু: আঠারোবারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আইপিএল খেতাব ঘরে তুলেছে আরসিবি। আইপিএলের গত মরশুমে রজত পাতিদারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। নেতৃত্বে পাতিদার থাকলেও নিঃসন্দেহে এই জয়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট কোহলি। কারণ অবশ্য়ই তাঁর জনপ্রিয়তা। টুর্নামেন্টের শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই খেলে এসেছেন কোহলি। অধিনায়কও ছিলেন দীর্ঘ সময়ে। কিন্তু বহুবার একেবারে চেষ্টা করেও শেষ পর্যন্ত ট্রফি জেতাতে পারেননি দলকে। কিন্তু আইপিএলের নতুন মরশুমের আগে বিরাট প্রেমীদের জন্য বিশেষ করে আরসিবি সমর্থকদের জন্য একটা বড় খবর আসতে পারে।

সূত্রের খবর, বিরাট কোহলি না কি তাঁর সঙ্গে আরসিবির বাণিজ্যিক চুক্তি না বাড়ানোর কথা জানিয়েছেন। তাহলে কি আরসিবির সঙ্গে দূরত্ব বাড়ছে কোহলির? এখনও সে বিষয়ে নিশ্চিত কোনও খবর না থাকলেও কানাঘুষো তেমনই। আগামী মরশুম শুরুর আগেই এই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু সেখানে কোহলিই বাধা হয়ে দাঁড়িয়েছেন।

এই বিষয়ে এক ক্রীড়া সাংবাদিক রোহিত জুগলাম জানিয়েছেন, ''গতবার নিলামের আগে বিরাটের সঙ্গে আইপিএলের পরবর্তী মরশুম শুরুর আগে অর্থাৎ ২০২৬ সালে আইপিএলের আগে একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তির নবায়নের কথা ছিল। কিন্তু রোহিত সেই চুক্তি নবায়ন করেননি। কিন্তু আপাতত যা খবর, তাতে কোহলি হয়ত চাইছেন যে তাঁর মুখ ব্যবহার না করেই আরসিবি যেন ভবিষ্যতের যে কোনও পরিকল্পনা করুক।''

চলতি বছরে আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটকেও বিদায় জানান প্রাক্তন ভারত অধিনায়ক। এই পরিস্থিতিতে আদৌ কতদিন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কোহলি, তা নিয়েও সংশয় দেখা যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছেন কিং কোহলি।

জুগলান নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ''বিরাট মহেন্দ্র সিংহ ধোনির মত করবেন না। আমি ধোনির সমালোচনা করছি না। কিন্তু ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পরও এখনও আইপিএলে খেলে যাচ্ছেন। এমনকী ২০২৬ আইপিএলেও হয়ত খেলতে দেখা যাবে এমএসডিকে। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলে আইপিএলে আর খেলে যাবেন বলে আমার মনে হয় না।''

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক। ২৬৭ ম্য়াচে এখনও পর্যন্ত ৮৬৬১ রান করেছেন তাঁর আইপিএল কেরিয়ারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget