এক্সপ্লোর

GT vs SRH: SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র

Kagiso Rabada: বল হাতে ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে গুজরাত টাইটান্সকে জেতান কাগিসো রাবাডা।

আমদাবাদ: পুঁজি ছিল ১৬৮ রান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই রান একেবারেই খুব একটা বেশি নয়। তবে অনবদ্য বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে এই রানও তুলতে দিল না গুজরাত টাইটান্স (GT vs SRH)। শুধু তাই নয়, ১৬৮ রানের পুঁজি নিয়ে ৮২ রানের বড় ব্যবধানে জয় পেল টাইটান্সরা। রানের নিরিখে নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় ব্যবধানে জয় পেল টাইটান্সরা। এই জয়ের সুবাদে আইপিএলের (IPL 2026) প্লে-অফে পৌঁছনোর দোরগোড়ায় চলে গেল টাইটান্সরা। সৌজন্যে টাইটান্সের দুরন্ত বোলিং। বল হাতে কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও জেসন হোল্ডার তিনটি করে উইকেট নিয়ে দলকে জেতালেন। 

এদিন অল্প রানের পুঁজি নিয়ে মাঠে নেমে শুরু থেকেই নতুন বলে আগুন ঝরান টাইটান্সের বোলাররা। প্রথম ওভারেই সানরাইজার্সের বিধ্বংসী ওপেনার ট্র্যাভিস হেডকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। পরের ওভারেই কাগিসো রাবাডা সাজঘরে ফেরত পাঠান অপর ওপেনার অভিষেক শর্মাকে। তাঁর সংগ্রহ ছয়। এরপরে পাওয়ার প্লের মধ্যেই ঈশান কিষাণ ও আর স্মরণকেও সাজঘরের রাস্তা দেখান রাবাডা। দুই বাঁ-হাতি ব্যাটারের সংগ্রহ যথাক্রমে ১১ ও নয় রান। টাইটান্সরা যেখানে পাওয়ার প্লেতে ৩৪ রানে দুই উইকেট হারিয়েছিল, সেখানে সানরাইজার্সরা একই রানে চার উইকেট হারায়।

আরও পড়ুন:- সুদর্শন, সুন্দরের অর্ধশতরান সত্ত্বেও SRH-র বিরুদ্ধে কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করল GT 

তবে রাবাডাদের নতুন বলের আগ্রাসী স্পেলে ব্যাকফুটে চলে গেলেও সানরাইজার্স সমর্থকরা তখনও আশা হারাননি, কারণ তখন ক্রিজে উপস্থিত ছিলেন হেনরিখ ক্লাসেন। চলতি মরশুমে ধারাবাহিকভাবে ক্লাসেন রান করে গিয়েছেন, দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। 'অরেঞ্জ আর্মি' আশা করছিল, এদিনও তেমন কিছুই হবে। তবে তা আর হল কই। শুরুতে যেখানে রাবাডা বল হাতে আগুন ঝরান, মিডল ওভারে সেখানে জেসন হোল্ডার টাইটান্সদের কফিনে পেরেক পোঁতেন। তিনি ক্লাসেনকে ১৪, নীতীশ কুমার রেড্ডিকে দুই এবং শিবাঙ্গ কুমারকে চার রানে আউট করেন। কামিন্স খানিকটা ব্যাট চালিয়ে দলের পরিস্থিতি শুধরানোর চেষ্টা করলেও, তাতে লাভের লাভ কিছুই হয়নি। ৮৬ রানেই অল আউট হয়ে যায় সানরাইজার্স। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্সের প্রথম জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল।

অপরদিকে, এই জয়ের সুবাদে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল টাইটান্স। প্লে-অফের দোরগোড়ায় টাইটান্সরা। প্রথম সাত ম্যাচে মাত্র তিনটি জিতলেও, নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে টাইটান্সরা আপাতত প্লে-অফের দৌড়ে দারুণ জায়গায়।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Advertisement

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget