এক্সপ্লোর

লকডাউনে দুঃস্থদের খাদ্যসামগ্রী দান করলেন ঈশান, কিংস ইলেভেন পঞ্জাব থেকে মানসিকভাবে চাঙ্গা থাকার পরামর্শ

২১ বছরের পেসার জানালেন, বাংলা দলের সতীর্থরা মিলেও করোনা ত্রাণে কিছু দান করতে পারেন।

চন্দননগর: করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা দান করেছেন আগেই। এবার লকডাউনের জেরে যাঁদের অন্ন সংস্থান করাই দুরূহ, সেই সমস্ত দুঃস্থদের পাশে দাঁড়ালেন ঈশান পোড়েল। চন্দননগরে রথের সড়কে তাঁর এলাকায় ৩৫০ জনের হাতে চাল-ডাল-আলু-মশলার মতো খাদ্যসামগ্রী তুলে দিলেন বাংলার পেসার। শুক্রবার সন্ধ্যায় চন্দননগর থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে ঈশান বললেন, ‘এই বিপর্যয়ের সময় নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের পর ভেবেছিলাম শ’খানেক মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেব। তবে পরে সেটা বেড়ে সাড়ে তিনশোয় দাঁড়ায়।’ পৃথ্বী শ-এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য জানালেন, করোনা সঙ্কট চলাকালীন বাড়িতে রান্না করে দুঃস্থ মানুষদের মধ্যে বিলি করার পরিকল্পনাও রয়েছে তাঁর। বাংলার হয়ে রাজকোটে রঞ্জি ফাইনাল খেলে ফেরার পর থেকে কার্যত গৃহবন্দি। ঈশান বলছেন, ‘সারাদিন ভিডিও গেমস খেলে, বিভিন্ন অ্যাপে সিনেমা দেখে সময় কাটছে। ফিফা খেলছি সময় পেলেই। ভারতের অস্ট্রেলিয়া সফরের ওপর নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য টেস্ট’ দেখলাম অ্যামাজন প্রাইমে। এছাড়া ‘ট্র্যাপড’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো সিনেমা দেখছি।’ সব কিছু ঠিকঠাক চললে এই সময় কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে তাঁর আইপিএল খেলার কথা ছিল। করোনার জেরে আপাতত চলতি মরসুমে আইপিএলের ভবিষ্যতই অনিশ্চিত। ঈশান বলছেন, ‘কিংস ইলেভেন পঞ্জাব থেকে আমাদের সকলকে মেসেজ পাঠানো হচ্ছে। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যেন মানসিকভাবে সকলে চাঙ্গা থাকে। কেউ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। দলের হোয়াটঅ্যাপ গ্রুপে কারও জন্মদিন থাকলে শুভেচ্ছাবার্তা পাঠানো চলছে। তবে কোচ অনিল কুম্বলে স্যার এখনও কোনও বার্তা পাঠাননি।’ ২১ বছরের পেসার জানালেন, বাংলা দলের সতীর্থরা মিলেও করোনা ত্রাণে কিছু দান করতে পারেন। সঙ্গে তাঁর আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ফিরতে পারবেন ক্রিকেট মাঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget