দেখুন, বোলিং অ্যাকশন নকল করছে পাকিস্তানের ৫ বছরের বাচ্চা, নস্টালজিক জসপ্রীত বুমরাহ
Web Desk, ABP Ananda | 22 Oct 2018 04:31 PM (IST)
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার পাশাপাশি জনপ্রিয়তাও বেড়েছে ভারতের পেসার জসপ্রীত বুমরাহর। শুধু দেশেই নয়, বিদেশেও তিনি সমান জনপ্রিয়। তাঁর বোলিং অ্যাকশন অন্যদের চেয়ে আলাদা। সেটা নকল করছে পাকিস্তানের এক পাঁচ বছরের বাচ্চা। ট্যুইটারে সেই ভিডিও দেখে নস্টালজিক বুমরাহ। পাকিস্তানের এক ব্যক্তি ট্যুইটারে বুমরাহকে উদ্দেশ্য করে লেখেন, ‘পাকিস্তানের এই পাঁচ বছরের বাচ্চাটি আপনার ভক্ত। সদ্যসমাপ্ত এশিয়া কাপে আপনার বোলিং দেখার পর থেকেই ও সবসময় নকল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ জবাবে বুমরাহ লেখেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন তারকা বোলারদের অ্যাকশন নকল করতাম। আজ বাচ্চারা আমার বোলিং অ্যাকশন নকল করছে দেখে খুব ভাল লাগছে।’