এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে চোট সারিয়ে ফিরতে পারেন বুমরাহ

পিঠের চোটের কারণে সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলে নেই এই পেসার জসপ্রিত বুমরা। জানা গেছে, বুমরাহর চোট যেভাবে সেরে উঠছে, তাতে সন্তুষ্ট চিকিত্সকরা। তাঁরা মনে করছেন, এক্ষেত্রে কোনও বুমরাহর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

নয়াদিল্লি: পিঠের চোটের কারণে সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ।  বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলে নেই এই পেসার জসপ্রিত বুমরা। জানা গেছে, বুমরাহর চোট যেভাবে সেরে উঠছে, তাতে সন্তুষ্ট চিকিত্সকরা। তাঁরা মনে করছেন, এক্ষেত্রে কোনও বুমরাহর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর ২০২০-র শুরুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে বিরাট কোহলি অ্যান্ড কোং-কে। তার আগে দলের বোলিং স্তম্ভের চোট নিয়ে সুখবরই সামনে এসেছে এবং আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মাঠে ফিরতে পারেন বুমরাহ। সূত্রের খবর, বুমরাহর চোটের ওপর নজর রাখা হচ্ছে এবং তিনি সেরে উঠছেন। জানুয়ারিতে ভারতীয় দলে তাঁর ফেরার আশা রয়েছে এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর দুই টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি ২০ ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে বুমরার মতো খেলোয়াড় যাতে ১০০ শতাংশ ফিট থাকেন, তা খুবই গুরুত্বপূর্ণ। ওই সূত্র বলেছে, নিউজিল্যান্ডে খেলার সময় বোলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অতীতেও দেখা গিয়েছে, বড় রান করার থেকে ২০ টা উইকেট তোলাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ড সফরে বুমরাহ যাতে নিজস্ব ছন্দে দলে ফিরতে পারেন, সেটাই টিম ম্যানেজমেন্ট চায় এবং এজন্য ম্যানেজমেন্টের বুমরাহর পুরোদস্তর সেরে ওঠার জন্য অপেক্ষা করতে কোনও সমস্যা নেই। অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট বরাবরই বুমরাহর মতো প্লেয়ারদের চোটের ঝুঁকি এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাহর বিধ্বংসী স্পেলের পর কোহলি বলেছিলেন, প্লেয়াদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টই আমাদের কাছে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্যই বিশ্বকাপের পর ও (বুমরাহ) সাদা বলের কোনও ম্যাচ খেলেনি। কারণ, আমরা চেয়েছিলাম, ও টেস্টের জন্য যেন তরতাজা থাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালে ও আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা জানি, ও কতটা ভালো বোলার এবং একটা স্পেলে কীভাবে ফারাক গড়ে দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget