এক্সপ্লোর

World Cup 2023: ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক রুট, টপকালেন গুচকে

ICC World Cup 2023: ১৮টি ইনিংস খেলেছেন। আর মোট ৯১৭ রান করেছেন। ৫৭.৩১ গড়ে ব্যাটিং করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন রুট। ব্যক্তিগত সর্বোচ্চ ১২১।

ধরমশালা: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন জো রুট। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন এদিন। আর এই রান করার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে রুট এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন। ১৮টি ইনিংস খেলেছেন। আর মোট ৯১৭ রান করেছেন। ৫৭.৩১ গড়ে ব্যাটিং করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন রুট। ব্যক্তিগত সর্বোচ্চ ১২১।

ইংল্যান্ডের জার্সিতে এতদিন বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের মালিক ছিলেন গ্রাহাম গুচ। তিনি ২১ ম্য়াচে ৮৯৭ রান করেছিলেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে গুচের। এবার গুচকে টেক্কা দিয়ে সবার আগে নাম জো রুটের। 

এদিকে, নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে (ENG vs BAN) নিজেদের বিশ্বকাপের (ODI World Cup 2023) দ্বিতীয় ম্যাচে ৩৬৪ রান তুলল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান (Mehidy Hasan) বল হাতে চার উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে ডেভিড মালান (Dawid Malan) ব্যাট হাতে ১৪০ ও জো রুট (Joe Root) ৮২ রানের ইনিংস খেলেন। 

টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট কারার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলা জনি বেয়ারস্টোকে সঙ্গে মালান ইনিংসের শুরুটা দুরন্তভাবে করেন। মাত্র আট ওভারেই ইংল্যান্ডকে ৫০ রানের গণ্ডি পার করান দুই ওপেনার। ৩৯ বলে বিশ্বকাপ ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান হাঁকান মালান। বেয়ারস্টোও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দেখতে দেখতে ১৬ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে ইংল্যান্ড।

তবে জনি বেয়ারস্টোকে ৫২ রানে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাংলা টাইগারদের অধিনায়ক শাকিব আল হাসান। তবে ওপেনিং পার্টনারকে হারালেও, মালান কিন্তু নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ৩২তম ওভারে নিজের ওয়ান ডে কেরিয়ারের ষষ্ঠ শতরান পূর্ণ করেন মালান। ঠিক তারপরের ওভারেই মেহেদি হাসান মিরাজের বলে ২২ রান তোলেন মালান। তাঁকে যোগ্য সঙ্গ দেন জো রুটও। ৪৪ বলে অর্ধশতরান হাঁকান ইংল্যান্ডের তারকা ব্যাটার।

শেষমেশ মেহেদি হাসান মালানের ১০৭ বলে ১৪০ রানের ইনিংসে ইতি টানেন। জো রুটও নিজের শতরান পূরণ করতে পারেননি। তাঁকে ৮২ রানে সাজঘরে ফিরতে হয়। রুটকে আউট করেন শরিফুল ইসলাম। ঠিক তার পরের বলেই লিয়াম লিভিংস্টোনও খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। শেষের ইংল্যান্ড পরপর উইকেট হারালেও, ৩৫০ রানের গণ্ডি টপকে যায়। 

সেরা শিরোনাম

Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget