এক্সপ্লোর

ধোনির পাল্টা রসিকতায় হাসি চাপতে পারলেন না পিটারসেন

পুনে: ক্রিকেটের ময়দানে ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেইসঙ্গে খেলার সময় তাঁর মনঃসংযোগ থাকে অটুট। কিন্তু গতকাল আইপিএলে পুনে সুপারজায়েন্টস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালে কিছুটা মাঠের খেলার থেকে নজর সামান্য সময়ের জন্য ঘোরালেন মাহি। আর তা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেনের রসিকতার জবাব দিতে। রসিকতার জবাব ধোনি যা দিলেন তা শুনে হাসিতে ফেটে পড়লেন পিটারসেন। আইপিএলের এই ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন পিটারসেন। পুনে তখন ফিল্ডিং করছিল। মনোজ তিওয়ারি ছিলেন প্রথম স্লিপে। তাঁর কানে ছিল মাইক্রোফোন। তিনি ফিল্ডিং করতে করতেই পিটারসেনের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় পিটারসেন বলেন, মনোজ, ধোনিকে শুধু বল যে, আমি ওর থেকে ভালো গল্ফার। মনোজ সেই কথা উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকা ধোনিকে বলেন। সে কথা শুনেই মনোজের কানে থাকা মাইক্রোফোনের দিকে একটু ঝুঁকে মাহি মজার ছলে পিটারসেনকে বলেন, তুমি কিন্তু এখনও পর্যন্ত আমার প্রথম টেস্ট উইকেট। ধোনির এই সরস উত্তরে হেসে ফেলেন পিটারসেন। আসলে ২০১১ তে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্ট চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য বল করতে পারছিলেন না জাহির খান। এই অবস্থায় মিডিয়াম পেস বল করার সিদ্ধান্ত নেন ধোনি। তিনি পিটারসেনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। কিন্তু ডিআরএস-এর জেরে আউট হওয়া থেকে রক্ষা পান পিটারসেন। সেই ম্যাচের পর থেকে আর কোনওদিন টেস্টে বল করেননি ধোনি। একদিনের ম্যাচে তাঁর একমাত্র উইকেট ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভিস ডাউলিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা
স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা
Argentina vs Spain: ভাঙা আঙুল নিয়ে খেলে ফাইনালে, আর্জেন্তিনার গোলকিপারের লড়াই জেনে মুগ্ধ ফুটবলপ্রেমীরা
ভাঙা আঙুল নিয়ে খেলে ফাইনালে, আর্জেন্তিনার গোলকিপারের লড়াই জেনে মুগ্ধ ফুটবলপ্রেমীরা
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার প্রতি পক্ষপাতের অভিযোগে এবার মুখ খুললেন স্প্যানিশ তারকা
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার প্রতি পক্ষপাতের অভিযোগে এবার মুখ খুললেন স্প্যানিশ তারকা
Donald Trump On Argentina: ফকল্যান্ড নিয়ে আর্জেন্তিনার অবস্থানকে সমর্থন ট্রাম্পের, ফাইনালের আগে কী বলল হোয়াইট হাউস?
ফকল্যান্ড নিয়ে আর্জেন্তিনার অবস্থানকে সমর্থন ট্রাম্পের, ফাইনালের আগে কী বলল হোয়াইট হাউস?

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget