আইপিএল: দিল্লিকে ৪ রানে হারাল পঞ্জাব
Web Desk, ABP Ananda | 24 Apr 2018 12:23 AM (IST)

নয়াদিল্লি: দিল্লি ডেয়ারডেভিলসের হারের ধারা অব্যাহত। সোমবার ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ৪ রানে হারল গৌতম গম্ভীরের দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে মাত্র ১৪৩ রান তুলতেই সক্ষম হয় গেইল-হীন পঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন করুণ নায়ার (৩৪)। দিল্লির বোলাররা এদিন বেশ আঁটোসাঁটো বল করেন। সবচেয়ে সফল বোলার লিয়াম প্লাঙ্কেট (৩/১৭)। ট্রেন্ট বোল্ট ও আভেশ খান নেন ২ টি করে উইকেট। কিন্তু, এই রানও তাড়া করতে ব্যর্থ হন গম্ভীররা। এদিন ফের ব্যর্থ হন গম্ভীর। মাত্র ৪ রান করেই আউট হন তিনি। নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় দিল্লি। একা লড়াই চালান শ্রেয়স আয়ার (৫৭)। কিন্তু, তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৩৯ রানেই আটকে যায় তারা।