বিপুল জয়ের পর মোদিকে অভিনন্দন বিরাটের, শুভেচ্ছাবার্তা পাঠালেন সচিন-শাস্ত্রীরাও
Web Desk, ABP Ananda | 24 May 2019 02:24 PM (IST)
মোদিকে অভিনন্দ জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগ, ভি ভি এস লক্ষ্মণ, হরভজন সিংহ, যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, রবি শাস্ত্রী, রবীন্দ্র জাডেজা, শিখর ধবনরাও
নয়াদিল্লি: কেন্দ্রে নরেন্দ্র মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া নিশ্চিত হয়ে যেতেই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠানোর স্রোত। মোদিকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি। বিশ্বকাপ খেলতে দল নিয়ে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকেও সম্ভবত নজর ছিল তাঁর। অবশেষে বিপুল গেরুয়া-ঝড়ের ছবিটা পরিষ্কার হয়ে যেতেই মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন। কোহলি লিখেছেন, 'নরেন্দ্র মোদিজি, আপনাকে অভিনন্দন। আপনার দূরদৃষ্টিতে বলীয়ান হয়ে ভারত নতুন উচ্চতা স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস। জয় হিন্দ।' মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সচিন তেন্ডুলকরও। মাস্টার ব্লাস্টার টুইট করেছেন, 'লোকসভা নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদিজি এবং বিজেপিকে আন্তরিক অভিনন্দন। উন্নততর ও আরও উজ্জ্বল ভারত গড়ার জন্য দেশবাসী আপনাদের সঙ্গে রয়েছে।' মোদিকে অভিনন্দ জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগ, ভি ভি এস লক্ষ্মণ, হরভজন সিংহ, যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, রবি শাস্ত্রী, রবীন্দ্র জাডেজা, শিখর ধবনরাও।