এক্সপ্লোর

গোটা দুনিয়া জানে বিরাট বিশ্বসেরা, ভারত অধিনায়কের প্রশংসায় আপ্লুত মহম্মদ আমির

নয়াদিল্লি: বিরাট কোহলির মুখে নিজের প্রশংসা শুনে অভিভূত মহম্মদ আমির। বিরাট সম্প্রতি এক সাক্ষাত্কারে কবুল করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে যেসব বোলারকে খেলতে সবচেয়ে অসুবিধা হয়েছে তাঁর, তাঁদের অন্যতম ওই পাকিস্তানি তরুণ পেসার। তারই প্রতিক্রিয়া এল আমিরের দিক থেকে। বিরাট যে চ্যাট শো-তে আমিরের ভূয়সী প্রশংসা করেন, সেখানে বলিউড তারকা আমির খানও ছিলেন। বিরাট বলেন, সাম্প্রতিক কালে পাকিস্তানের মহম্মদ আমির বিশ্বের সেরা দু-তিন বোলারের মধ্যে আসবে। কেরিয়ারে এপর্যন্ত যতজন সবচেয়ে কঠিন বোলারকে খেলেছি, তাঁদের একজন ও। ওকে খেলার সময় নিজের সর্বোচ্চ স্তরে থাকতে হবে, নইলে ও আঘাত হানবেই। অসাধারণ, দারুণ বোলার! Virat_Amir-580x395 আর আমির বিরাটের এই সার্টিফিকেট পেয়ে আপ্লুত। উইজডেন ইন্ডিয়াকে বলেছেন, দুনিয়া জানে কোহলি সবার সেরা। ওর বিরুদ্ধে নিজের সেরাটা বের করে দিতে হবে। ওকে সুযোগ দিলেই ম্যাচ বের করে নিয়ে যাবে, যেমন করেছিল ঢাকার এশিয়া কাপ ম্যাচে। তাই ওকে কাবু করতে নিজের সেরাটা প্রয়োগ করতে হবে। রান তাড়া করার দৌড়ে নেমে সবচেয়ে সেরা রেট, গড় পেয়েছে ও। বিশ্বের সব বোলারের সবচেয়ে বড় চ্যালেঞ্জও ও-ই। বিরাটের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে আরও ভাল বোলার হয়ে ওঠা যায় বলেও অভিমত জানিয়েছেন আমির। বলেছেন, এটা ওর মহানুভবতা যে ও এভাবে আমার প্রশংসা করেছে। আমি অভিভূত। কলকাতায় ব্যাট উপহার দিয়েছিল আমায়, চিরসবুজ থাকবে সেই স্মৃতি। বিরাটের আমিরের প্রশংসা এই প্রথম নয়। ২০১৬-য় এশিয়া কাপের প্রাক্কালে বিরাট বলেছিলেন, আমিরকে মাঠে ফিরতে দেখে আমি খুশি। ভুল উপলব্ধি করে নিজেকে শুধরে ফিরে এল। সবসময়ও ও একজন অসাধারণ বোলার। প্রসঙ্গত, ২০১০ সালে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে ধরা পড়ে আমির ও পাক দলের নামী পেসার মহম্মদ আসিফ ও তত্কালীন পাক অধিনায়ক সলমন বাট নির্বাসিত হন। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরে প্রত্যাবর্তন হয় আমিরের।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget