এক্সপ্লোর

বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে যাচ্ছে ওড়িশার খুদে ফুটবলার

ভুবনেশ্বর: ওড়িশার গরিব পরিবারের সন্তান চন্দন নায়েক যাচ্ছে জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে। সারা বিশ্বের ১২০ জন খুদে ফুটবলার এই সুযোগ পেয়েছে। তাদের অন্যতম চন্দন। আপাতত দু মাসের জন্য জার্মানিতে থাকবে সে। ভাল পারফরম্যান্স দেখিয়ে বায়ার্নের কোচ-কর্মকর্তাদের সন্তুষ্ট করতে পারলে সেখানে থাকার মেয়াদ বাড়তে পারে।   ১১ বছরের চন্দন ভুবনেশ্বরের শবর শাহী বস্তিতে থাকে। তার বাবা অনেকদিন আগেই তাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবার কথা মনে নেই চন্দনের। তার মা দূহিতা নায়েক লোকের বাড়ি কাজ করেন। তিনিই চন্দন ও তার ছোট ভাইকে আগলে রেখেছেন। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে চন্দন। চরম দারিদ্রের মধ্যে ফুটবলকেই বাঁচার অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছে বাচ্চা ছেলেটি।   ফুটবল খেলতে খেলতেই কোচ জয়দেব মহাপাত্রর নজরে পড়ে যায় চন্দন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের কাছে থাকত সে। জয়দেব সেখানে গরিব বাচ্চাদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার সময় চন্দনের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যান। এরপরেই তাকে একটি প্রতিযোগিতায় নিয়ে যান কোচ। সেই প্রতিযোগিতাটি ছিল ১৪ থেকে ১৬ বছর বয়সিদের। চন্দনের বয়স ১১ বছর হওয়ায় প্রথমে তাকে সেখানে খেলতে দেওয়া হচ্ছিল না। অনেক অনুরোধ করে তাকে খেলতে দেওয়ার ব্যবস্থা করেন জয়দেব। পুণের এই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনিও চন্দনের পাসিং, ড্রিবলিং, স্কিল দেখে অবাক হয়ে যান। এরপরেই জার্মানি যাওয়ার সুযোগ মেলে।   বায়ার্নের অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ার পরেও অবশ্য সেখানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল চন্দনের। কারণ, তার জন্মের শংসাপত্র ছিল না। ফলে জার্মানির ভিসা পাওয়া যাচ্ছিল না। ভুবনেশ্বরের মেয়র এ এন জেনা জন্ম শংসাপত্র পেতে সাহায্য করেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও চন্দনকে সাহায্য করেছেন। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চন্দনের কোচ।   চন্দনের মা বলেছেন, ‘আমরা খুব গরিব। বাড়িতে টিভি নেই। তাই খেলা দেখতে পারে না চন্দন। কিন্তু তা সত্ত্বেও ও মেসির বড় ভক্ত। মেসির নাম লেখা একটা জার্সি কিনেছে। ও যদি দেশকে গর্বিত করতে পারে আমি খুশি হব। সেই দিনটার জন্যই আমাদের অপেক্ষা।’   চন্দন মুম্বই হয়ে মিউনিখে উড়ে যাচ্ছে। সে এখন ভুবনেশ্বরের গরিব বাচ্চাদের কাছে নায়ক হয়ে উঠেছে। তাকে দেখে গরিব বাচ্চারাও বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget