বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
ভিডিওতে দেখুন, প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত স্ট্যাম্পিং করলেন ধোনি
Web Desk, ABP Ananda | 29 May 2017 11:37 AM (IST)

লন্ডন: হয়তো এবারই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে বয়স যে কিপিংয়ের দক্ষতায় থাবা বসাতে পারেনি, সেটা ফের প্রমাণ করে দিলেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অনবদ্য ক্ষিপ্রতায় কলিন ডে গ্র্যান্ডহোমকে স্ট্যাম্প করে দেন ধোনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গতকালই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২৩-তম ওভারে রবীন্দ্র জাডেজার বলে স্টেপআউট করে ওভার বাউন্ডারি মারার চেষ্টা করেন সদ্যসমাপ্ত আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা গ্র্যান্ডহোম। কিন্তু তিনি ব্যাটে-বলে করতে পারেননি। ধোনি মুহূর্তের মধ্যে স্ট্যাম্প করে দেন। তৃতীয় আম্পায়ারেরও সাহায্য নিতে হয়নি। দেখুন, ধোনির সেই স্ট্যাম্পিং ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ