এক্সপ্লোর

প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে বিধ্বস্ত করল পাকিস্তান

লন্ডন: লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান। চতুর্থ দিন লাঞ্চের আগেই খেলা শেষ হয়ে গেল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের নায়ক পাকিস্তানের পেসার মহম্মদ আব্বাস। ১৯৯৫ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে গেল ইংল্যান্ড। ২০১০-এর ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টেই স্পট-ফিক্সিংয়ে কলঙ্কিত হয়েছিল পাকিস্তান। সেই মাঠেই তারা আজ স্মরণীয় জয় পেল। এই ম্যাচের প্রথম দিন থেকেই পাকিস্তানের দাপট ছিল। প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭০ রান করেন অ্যালেস্টার কুক। আব্বাস চারটি এবং হাসান আলি চারটি উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৬৩ রান করে পাকিস্তান। অর্ধশতরান করেন আজহার আলি (৫০), আসাদ শফিক (৫৯), বাবর আজম (৬৮) ও শাদাব খান (৫২)। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস তিনটি করে উইকেট নেন। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংসে হারের মুখে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তিন নম্বরে নামা জো রুট (৬৮) ছাড়া টপ বা মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান পাননি। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন জোস বাটলার (৬৭) ও ডমিনিক বেস। তাঁদের জুটির ফলে ইনিংসে হার এড়াতে সক্ষম হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে হয় ২৪২ রান। আব্বাস এই ইনিংসেও চারটি উইকেট নেন। মহম্মদ আমিরও চার উইকেট নেন। তবে ইনিংসে হার এড়াতে পারলেও, ম্যাচে হার এড়াতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে আজহারের (৪) উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান। ইমাম উল হক ১৮ ও হ্যারিস সোহেল ৩৯ রানে অপরাজিত থাকেন।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget