এক্সপ্লোর

VInesh Phogat: শনিবারও হল না শুনানির রায়, রবিবার কি রুপো বিনেশের ভাগ্যে জুটবে?

Paris Olympics 2024: কথা ছিল শনিবারদিন এই মামলার শুনানি হবে। কিন্তু এবার একদিন পিছিয়ে গেল সেই শুনানি। আদৌ কি রুপো ভাগ্য সহায় হবে এই মহিলা কুস্তিগীরের।

প্যারিস: অলিম্পিক্সের মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ফাইনালের দিন সকালেই ১০০ কেজি ওজন বেশি হওয়ায় তাঁকে প্যারিস অলিম্পিক্স থেকেই বাতিল করে দেওয়া হয়। এরপরই রুপোর পদকের দাবিতে ক্রীড়া আদালতের দারস্থ হয়েছিলেন বিনেশ। কথা ছিল শনিবারদিন এই মামলার শুনানি হবে। কিন্তু এবার একদিন পিছিয়ে গেল সেই শুনানি। আদৌ কি রুপো ভাগ্য সহায় হবে এই মহিলা কুস্তিগীরের। তা জানতে হলে আরও আরও একদিন অপেক্ষা করতে হবে। রবিবার ১১ আগস্ট এই মামলার রায়দান হবে। রাত ৯.৩০ টায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিনেশের হয়ে লড়ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী হরিষ সাভলে। এখন দেখার পিছতে থাকা এই মামলার রায়দান কার পক্ষে যায়। আদৌ বিনেশের ভাগ্য় সহায় হয় কি না।

এই বিষয়ে বিনেশের জেঠু দ্রোণাচার্য মহাবীর ফোগত জানিয়েছেন, ''আমরা গত তিনদিন ধরে এই শুনানির দিকে তাকিয়ে আছি। প্রতিদিন পিছিয়ে যাচ্ছে রায়দান। আশা করি শেষ পর্যন্ত বিনেশের ভাগ্য সহায় হবে।''

এদিকে, ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সেমিফাইনালে ভারতের আমন শেহরাওয়াতকে হারানো জাপানের রেই হিগুচি পাশে দাঁড়ালেন বিনেশের। আমনকে হারানোর পর প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন হিগুচিই। তবে বিনেশের বাতিল হওয়ার ঘটনায় মর্মাহত তিনি। আরও মন খারাপ বিনেশের অবসরের সিদ্ধান্ত শুনে। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে হিগুচি লিখেছেন, ''আমি তোমার যন্ত্রণা সবচেয়ে ভাল বুঝি। একইভাবে মাত্র ৫০ গ্রাম বেশি হওয়ায় বাতিল হয়েছিলাম আমি। চারপাশে কে কী বলছে সেসব নিয়ে ভেবো না। জীবন এগিয়ে চলে। বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানো সবচেয়ে সুন্দর জিনিস। ভাল করে বিশ্রাম নাও।''   

ফাইনালে খেলার সুযোগ হারানোর পর সেই হতাশায় অবসরের সিদ্ধান্ত নেন বিনেশ। যদিও যুগ্মভাবে রুপোর পদক দেওয়ার দাবি তুলে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এর দ্বারস্থ হয়েছেন বিনেশ। আদালতে শুনানিও হয়ে গিয়েছে। যদিও রায়দান এখনও বাকি।  

একইরকম অভিজ্ঞতা হয়েছিল হিগুচিরও। টোকিও অলিম্পিক্সে মাত্র ৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়েছিলেন তিনি। যে কারণে বিনেশের সমব্যথী জাপানি পালোয়ান। জানিয়েছেন, বিনেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন।

আরও পড়ুন: আপনার জীবন গোটা দেশের অনুপ্রেরণা, রেকর্ড গড়ে পদকজয়ীকে ফোনে আর কী বললেন মোদি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget