এক্সপ্লোর

Ranji Trophy: মধ্য়প্রদেশকে ৬২ রানে হারিয়ে রঞ্জি ফাইনালে বিদর্ভ, রবিবার খেতাবি লড়াইয়ে সামনে মুম্বই

Ranji Trophy Semi Final: এদিন সকালে ২৫৮ রানেই অল আউট হয়ে যায় শুভম শর্মার দল। আগামী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে খেলতে নামবে বিদর্ভ।

বিশাখাপত্তনম: রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) পৌঁছে গেল বিদর্ভ (Vidarbha)। মধ্য়প্রদেশকে ৬২ রানে হারিয়ে দিল তারা। শেষ দিনে জয়ের জন্য ৯৩ রান প্রয়োজন ছিল মধ্য়প্রদেশের। অন্যদিকে বিদর্ভকে তুলতে হল প্রতিপক্ষের ৪ উইকেট। ৩২১ রান তাড়া করতে নেমে গতকাল দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ৬ উইকেটের বিনিময়ে ২২৮ রান। সেখানে থেকে এদিন সকালে ২৫৮ রানেই অল আউট হয়ে যায় শুভম শর্মার দল। আগামী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে খেলতে নামবে বিদর্ভ।

গতকাল অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছিলেন সারাংশ জৈন এবং কুমার কার্তুকেয়া। এদিন দলের ২৩২ রানের মাথায় কার্তুকেয়ার উইকেট হারায় বিদর্ভ। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন কার্তুকেয়া। অনুভব আগরওয়ালও খাতা খুলতে পারেননি। তিনিও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ২ জনকেই ফিরিয়ে দেন আদিত্য ঠাকরে। কুলবন্ত খেজরোলিয়া ১১ রান করেন। আবেশ খান ৮ রানে অপরাজিত থেকে যান। বিদর্ভের বোলারদের মধ্যে যশ ঠাকুর ও অক্ষয় ওয়াখড়ে দুজনেই তিনটি করে উইকেট নেন। দুটো করে উইকেট নেন আদিত্য সারওয়াতে ও আদিত্য ঠাকরে।

ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বিদর্ভ। প্রথম ইনিংসে ১৭০ রানে অল আউট হয়ে যায় তারা। করুণ নায়ার সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। ওপেনার অথর্ব তাইডে ৩৯ রানের ইনিংস খেলেন। ৪ উইকেট নিয়েছিলেন আবেশ খান। আইপিএলে নামার আগে এই ফর্ম আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। জবাবে ব্যাট করতে নেমে মধ্য়প্রদেশ প্রথম ইনিংসে ২৫২ রান তুলে নেয়। হিমাংশু মন্ত্রী ১২৬ রানের ইনিংস খেলেন। উমেশ যাদব ও যশ ঠাকুর ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ওয়াখড়ে। 

পিছিয়ে থেকে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪০২ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নেয়। যশ রাঠোর ১৪১ রান করেন। এছাড়াও আমন ৫৯ রান করেন ও অধিনায়ক অক্ষয় ৭৭ রানের ইনিংস খেলেন। মধ্যপ্রদেশের অনুভব আগরওয়ার একাই পাঁচ উইকেট তুলে নেন। কুলবন্ত খেজরোলিয়া ও কুমার কার্তুকেয় দুজনেই ২ টো করে উইকেট নেন। ৩২১ রানের বিশাল টার্গেট ছিল মধ্য়প্রদেশের সামনে ফাইনালে ওঠার জন্য। ওপেনার যশ দুবে ৯৪ রান করেন। হর্ষ গাওলি ৬৭ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। ফলে ম্য়াচে হারতে হয় মধ্য়প্রদেশকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget