এক্সপ্লোর

India Semi Final Chances: কোন অঙ্কে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে পারে ভারত?

ICC Men's T-20 World Cup 2021: টানা চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে।

আবু ধাবি: চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শোচনীয়ভাবে হেরে গিয়ে সমর্থকদের হতাশ করলেও, গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে ফের কিছুটা আশা জাগিয়ে তুলেছে ভারতীয় দল। ৩ ম্যাচ খেলে এখন ভারতের পয়েন্ট ২। গতকাল ম্যাচের আগে ভারতের রান রেট ছিল -১.৬০৯। তবে বড় ব্যবধানে জয়ের পর ভারতের রান রেট হয়েছে +০.০৭৩। এরপর নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। শেষ চারে যেতে হলে সেই দু’টি ম্যাচ জিততেই হবে। তবে তারপরেও অনেক অঙ্ক থাকবে। সব হিসেব মিলে গেলে তবেই টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে রোহিত শর্মাদের দেখা যাবে।

টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। সেখানে ভারতের পয়েন্ট কম। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।

ভারতের পক্ষে সবচেয়ে ভাল হয় যদি নামিবিয়ার কাছ হেরে যাওয়ার পর স্বল্প ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ভারতীয় দল যদি নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৬। নিউজিল্যান্ডের রান রেট যদি ভারতের চেয়ে কম থাকে, তাহলে বিরাটদের শেষ চারে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে।

অন্যদিকে, আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং নামিবিয়ার বিরুদ্ধে জয় পায় কিউয়িরা, সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৬। তখন রান রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যে দলের রান রেট সবচেয়ে বেশি থাকবে, তারাই সেমি-ফাইনালে চলে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget