এক্সপ্লোর

Tilak Varma: 'এশিয়া কাপ জিতে পাকিস্তানকে স্লেজিংয়ের যোগ্য জবাব দেওয়া হয়েছে', বার্তা তিলক বর্মার

Asia Cup Trophy: দেশে ফিরে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন থেকে ভারতের মিডল  অর্ডারের ব্যাটার তিলক বর্মা বলেন, এশিয়া কাপ জয় ছিল পাকিস্তানকে দেওয়া সেরা জবাব।

কলকাতা: এশিয়া কাপের ফাইনালে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত-পাকিস্তানের তখন একসময় কিছুটা কোণঠাসা লাগছিল ভারতকে। ৩ উইকেট হারিয়ে তখন একটা শক্ত পার্টনারশিপ খুঁজছিল ভারত। সেই সময়ই ক্রিজে এসে মাতিয়ে দেন তিলক বর্মা। একের পর এক বাউন্ডারি। কার্যত তাঁর ব্যাটেই এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। ফাইনালে তাঁর ইনিংসকে বলা হচ্ছে ‘অপারেশন তিলক’।  

দেশে ফিরে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন থেকে ভারতের মিডল  অর্ডারের ব্যাটার তিলক বর্মা বলেন, এশিয়া কাপ জয় ছিল পাকিস্তানকে দেওয়া সেরা জবাব। রবিবার দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতকে পাঁচ উইকেটে জয় এনে দিতে তিলক অপরাজিত ৬৯ রান করেছিলেন। সেই প্রসঙ্গে তিলক বর্মা বলেন, 'শুরুতে কিছুটা চাপ এবং স্নায়ুযুদ্ধ ছিল। কিন্তু আমি আমার দেশকে সবকিছুর আগে রেখেছি এবং দেশের জন্য ম্যাচটি জিততে চেয়েছিলাম। আমি জানতাম যে সেই সময় যদি আমি চাপের কাছে নতি স্বীকার করি তবে আমি নিজেকে এবং দেশের ১৪০ কোটি মানুষকে হতাশ করব।'

তিলকের কথায়, 'ওঁরা স্লেজিং করে যাচ্ছিল। আমি বিশ্বাস করছিলাম যে আমরা জিতে এর জবাব দেব। একজন তরুণ ক্রিকেটার হিসেবে আমার কোচদের কাছ থেকে যে যা যা শিখেছি তা কাজে লাগানোর চেষ্টা করেছি। পাকিস্তানের প্রতি যোগ্য জবাব হল এই ম্যাচ জেতা এবং আমরা সেটাই করেছি।' হ্যারিস রউফের নাম করে তিলক বলেন, “সে বিশ্বমানের বোলার হতে পারে, কিন্তু আমি জানি আমি সেরা ব্যাটসম্যানদের একজন।” তিলক বলেন, “ওরা যতই কথার লড়াই করুক, আমরা মাঠে ব্যাট ও বলেই জবাব দিয়েছি।”                                  

তিলক স্বীকার করেছেন যে ম্যাচ চলাকালীন পাকিস্তানের খেলোয়াড়রা তীব্র স্লেজিং করেছিলেন, কিন্তু ১৪৭ রানের লক্ষ্য তাড়া করার সময় তিনি চুপ থেকে ম্যাচ জেতানোর দিকে লক্ষ্য রেখেছিলেন। তিলকের কথায়, 'মাঝখানে অনেক কিছু ঘটেছিল কিন্তু আমি সবগুলো প্রকাশ করতে পারছি না। ভারত বনাম পাকিস্তান ম্যাচে এই ঘটনাগুলো ঘটে এবং এগুলো খেলারই অংশ। কিন্তু আমাদের মনোযোগ ছিল ম্যাচ জেতার উপর।'                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
England vs Norway: গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget