জিম্বাবোয়ের ইনিংসের ১৩-তম ওভারের পঞ্চম বলে এই বিতর্কিত ঘটনা ঘটে। বাংলাদেশের পেসার আরিফুল হকের একটি বল স্ট্রেট ড্রাইভ করেন টেলর। বলটি ধরেই উইকেটের দিকে ছুঁড়ে দেন আরিফুল। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন টেলর। তিনি পা দিয়ে বলটি আটকে দেন। সঙ্গে সঙ্গে মুশফিকুর রহিম সহ বাংলাদেশের ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তবে আলোচনা করে দুই আম্পায়ার জানান, শট খেলার পর বিশেষ নড়াচড়া করেননি টেলর। সেই কারণেই তাঁকে আউট দেওয়া যাবে না। দেখুন, ব্রেন্ডন টেলরের বিরুদ্ধে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর আবেদন নাকচ, বাংলাদেশ-জিম্বাবোয়ে ম্যাচে বিতর্ক
Web Desk, ABP Ananda | 27 Oct 2018 07:13 PM (IST)

চট্টগ্রাম: বাংলাদেশ-জিম্বাবোয়ে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হল। জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলরের বিরুদ্ধে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর আবেদন খারিজ করে দেন দুই আম্পায়ার। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ দল।