নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে খুবই সক্রিয় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। এবার নতুন একটি ভিডিও পোস্ট করলেন। ভিডিওতে তাঁকে ও তাঁর মেয়ে জিভাকে দেখা গিয়েছে। আর এই ভিডিওটি কিন্তু বেশ মজাদার। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে মেয়ের কাছ থেকে কিছু ড্যান্স মুভ শিখতে দেখা যাচ্ছে মাহিকে। ভিডিও-র ক্যাপশনে লেখা ইভেন বেটার হোয়েন উই আর ডান্সিং। এর আগে ধোনি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে জিভার সঙ্গে তামিল ও ভোজপুরিতে কথা বলতে শোনা গিয়েছিল। ভিডিওটির ক্যাপশন ছিল-গ্রিটিংস ইন টু ল্যাঙ্গুয়েজ। ভারতীয় দল এখন অস্ট্রেলিয়া সফর করছে। ওই সফরের একদিনের দল ঘোষণা হয়নি। ওই দলে ধোনি থাকবেন বলেই মনে করা হচ্ছে।